hadith book logo

প্রশ্নোত্তরে সহজ তাওহীদ শিক্ষা চার ইমামের আক্বীদা অবলম্বনে

লেখকঃ বিশিষ্ট ওলামায়ে কেরাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

ভূমিকা

বিসমিল্লাহির রহমানির রহীম

যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামীনের জন্য। দরূদ ও সালাম বর্ষিত হোক নবীগণের সরদার আমাদের শেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবীর উপর।

এই ছোট্ট পুস্তিকাটি একজন মুসলিমের জানা অতীব যরূরী বিষয় ‘তাওহীদ’-এর উপর প্রণীত হয়েছে। তাওহীদের বিষয়গুলি বিখ্যাত চার ইমাম এবং তাঁদের অনুসারীগণের আক্বীদা বিষয়ক বই-পুস্তক থেকে সংগৃহীত হয়েছে। উল্লেখ্য যে, আক্বীদার ক্ষেত্রে চার ইমামের বক্তব্য একই, তাঁদের মধ্যে কোনো মতানৈক্য নেই। অতএব, আপনি যদি চার মাযহাবের কোনো একটির অনুসারী হয়ে থাকেন, তাহলে মনে রাখবেন, এই পুস্তিকার আক্বীদাই হচ্ছে আপনার ইমামের আক্বীদা। আপনি নানাবিধ বিধি-বিধানের ক্ষেত্রে যেমন তাঁকে অনুসরণ করেন, আক্বীদার ক্ষেত্রেও তেমনি তাঁর অনুসরণ করবেন। পুস্তিকাটিকে প্রশ্নোত্তর আকারে সাজানো হয়েছে।

মহান আল্লাহ্‌র কাছে প্রার্থনা করি, তিনি সবাইকে হক্ব গ্রহণের তাওফীক্ব দান করুন। আমাদেরকে তিনি প্রত্যেকটা আমল আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য এবং রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর পদ্ধতিতে পালন করার তাওফীক্ব দিন।

মহান আল্লাহ আমাদের শেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবীর উপর দরূদ ও সালাম বর্ষণ করুন।