hadith book logo

প্রশ্নোত্তরে সহজ তাওহীদ শিক্ষা চার ইমামের আক্বীদা অবলম্বনে

লেখকঃ বিশিষ্ট ওলামায়ে কেরাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৯

প্রশ্ন ৬৫: বান্দার কাজ-কর্ম কি আল্লাহ্‌র সৃষ্টি?

উত্তরঃ হ্যাঁ, বান্দার কাজ-কর্ম একদিকে যেমন আল্লাহ্‌র সৃষ্টি, অন্যদিকে তেমনি তা বান্দার অর্জন। মহান আল্লাহ বলেন,

﴿ ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَيۡءٖۖ ﴾ [ الزمر : ٦٢ ]

“আল্লাহই সবকিছুর স্রষ্টা” (যুমার ৬২)। অতএব, মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ ভাল-মন্দ দু’টিই সৃষ্টি করেছেন। আর বান্দার কাজ-কর্ম যে তার নিজস্ব উপার্জন, তার দলীল হচ্ছে,

﴿لَهَا مَا كَسَبَتۡ وَعَلَيۡهَا مَا ٱكۡتَسَبَتۡۗ﴾ [ البقرة : ٢٨٦ ]

“সে তাই পায়, যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায়, যা সে করে” (বাক্বারাহ ২৮৬)।