hadith book logo

মুসলিম নারীর অধিকার ও দায়িত্ব ইসলামের ইশতিহার ও সনদ

লেখকঃ ফায়সাল বিন খালেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

২. মুসলিম নারী

ক. মুসলমান হিসেবে প্রতিটি নারীর কর্তব্য, প্রতিবেশ-বাস্তবাতার প্রতিকুলতায় শরীয়তের শিক্ষা ও বিধান পালনে অবহেলা না করা। এই ক্ষেত্রে বিশেষ যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে তা শরয়ী পর্দা। সম্প্রতি সময়ে এই বিধান পালনের ক্ষেত্রে অনেক প্রতিকুলতার মুখোমুখী হতে হচ্ছে। মোমেন নারীর কর্তব্য হবে সব প্রতিকুলতা এড়িয়ে আল্লাহকে সন্তুষ্ট করা এবং নিজের মর্যাদা-সম্ভ্রব রক্ষার জন্য এই বিধান পালন করে যাওয়া। মুসলিম সমাজ রক্ষা, আমাদরে শত্রুদের -যারা পার্থিব ও আপার্থিব উভয় ক্ষেত্রে আমাদের জন্য ক্ষতি ও অমঙ্গলের কারণ- প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম মুসলিম-মোমেন নারীদের পর্দার বিধান সঠিকভাবে পালন। ইসলামের এই প্রতীক ও বিধানটি যখন শত্রুদের দ্বারা আক্রান্ত, তাদের হামলার অন্যতম লক্ষ্য, তখন এই বিধানটি সঠিকভাবে পালন করা, ও টিকিয়ে রাখাই হবে মুসলিম নারীর জিহাদ।

গ. আল্লাহর এবাদত পালন ও যে সব সামাজিক দায়িত্বে নারীকে নিয়োজিত হতে হয়, সেগুলোতে নারীকে সক্রিয়ভাবে অংশ করতে হবে। নারীর সামাজিক কর্তব্য ও এবাদতের অন্যতম হল : সন্তানদের সঠিক-সুন্দরভাবে প্রতিপালন করা, পরিবার রক্ষায় মনযোগী হওয়া, বিশেষ কোন প্রয়োজন ছাড়া বাড়িতেই অবস্থান করা, ব্যক্তিজীবনে অনুশীলনের মাধ্যমে শালীনতা-সম্ভ্রম ইত্যদি প্রচার করা ও অন্যান্য নারীদের কল্যাণের পথে আহবান করা ও অকল্যাণ হতে বারণ করা। নিজের মালিকানাধীন সম্পত্তিতে আল্লাহর হক্ব সম্পর্কে সচেতন থাকা। অর্থাৎ আল্লাহ যেখানে খরচ করতে বলেছেন সেখানে খরচ করা, অসার-অর্থহীন সামাজিক প্রতিযোগীতায় অপচয় না করা।