hadith book logo

আকীদা ও ফিক্হ [ ১ম শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

তৃতীয় পাঠ : আরকানুল ঈমান

آمَنْتُ بِاللهِ وَمَلاَئِكَتِه، وَكُتُبِه، وَرُسُلِه،

وَالْيَوْمِ الآخِرِ وَالْقَدْرِ خَيْرِه، وَشَرِّه .

অর্থ : আমি আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি, তাঁর রাসূলগণের প্রতি, শেষ দিবসের প্রতি এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান এনেছি।

আমরা ছড়ায় ছড়ায় বলি-

ঈমান হবে আল্লাহ,

কিতাব ফেরেশতা ও রাসূলে

তাকদীর ও শেষ দিবসে

যেওনা কেউ ভুলে।

অনুশীলনী

১। সংক্ষেপে উত্তর দাও।

(ক) কালিমা তাইয়্যেবা কোনটি?

(খ) কী পড়ে মুসলমান হতে হয়?

(গ) কালিমা শাহাদাত কোনটি?

(ঘ) কার কোন শরীক নেই?

(ঙ) আরকানুল ঈমান কী কী?

২। খালি ঘর পূরণ কর।

(ক) আল্লাহ ছাড়া কোন ...... নেই।

(খ) কালিমা পড়ে .........হতে হয় ।

(গ) কালিমা পড়লে .......... খুশী হন।

(ঘ) আল্লাহর কোন ........ নেই।

(ঙ) তাকদীরের ......... প্রতি ঈমান এনেছি।

৩। সঠিক উত্তরে টিক দাও।

(ক) মুহাম্মদ (সা.) আল্লাহর কী?

(i) ফেরেশতা

(ii) রাসূল

(iii) প্রতিবেশী

(খ) কালিমা পড়ে কী হতে হয়?

(i) হিন্দু

(ii) খৃষ্টান

(iii মুসলিম

(গ) কী পড়লে আল্লাহ খুশী হন?

(i) কবিতা

(ii) ছড়া

(iii) কালিমা

(ঘ) আল্লাহর কী নেই?

(i) শরীক

(ii) বন্ধু

(iii) রাসূল

(ঙ) কে আল্লাহর বান্দা ও রাসূল?

খ. ওমর (রা.)

গ. মুহাম্মদ (সা.)

ঘ. আবু বকর ( রা. )