১
আকীদা ও ফিক্হ [ ১ম শ্রেণী ]
লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
দ্বিতীয় পাঠ : আল্লাহর কিতাব আল কুরআন
ইসলাম ধর্মের কিতাবের নাম আল কুরআন। আল্লাহ তাআলা আল কুরআন নাযিল করেছেন। কুরআন পাঠ করলে সাওয়াব হয়। কুরআন আমাদের ভাল কাজের পথ দেখায়।
আমরা ছড়ায় ছড়ায় বলি-
মোদের কিতাব আল কুরআন
আল্লাহ তা‘লার বাণী
কুরআন পড়ি জীবন গড়ি
সকল কাজে মানি।
আমরা ছড়ায় ছড়ায় বলি-
মোদের কিতাব আল কুরআন
আল্লাহ তা‘লার বাণী
কুরআন পড়ি জীবন গড়ি
সকল কাজে মানি।