hadith book logo

আকীদা ও ফিক্হ [ ১ম শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

তৃতীয় অধ্যায় প্রথম পাঠ : আঊযুবিল্লাহ ও বিসমিল্লাহ এর ব্যবহার

(ক) আঊযুবিল্লাহ এর ব্যবহার :

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانَ الرَّجِيْمِ

অর্থ : আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।

শয়তান আমাদের দুশমন। সে আমাদের ভাল কাজ করতে বাধা দেয়। তাই আমরা সকল কাজে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।

কুরআন তেলাওয়াতের শুরুতে বলতে হয় আঊযুবিল্লাহ।

কোন খারাপ কাজ দেখলে বলতে হয় আঊযুবিল্লাহ।

কোন খারাপ স্বপ্ন দেখলে বলতে হয় আঊযুবিল্লাহ।

আমরা ছড়ায় ছড়ায় বলি-

শয়তান শত্রু মোদের

দূরে থাকি সবে,

আঊযুবিল্লাহ পড়ি যদি

পালিয়ে যায় তবে।

(খ) বিসমিল্লাহ এর ব্যবহার

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْم

অর্থ : পরম দয়ালু আল্লাহর নামে শুরু।

সকল কাজের শুরুতে বলতে হয় বিসমিল্লাহ।

খাবার শুরুতে বলতে হয় বিসমিল্লাহ ।

অযুর শুরুতে বলতে হয় বিসমিল্লাহ ।

কুরআন পড়ার শুরুতে বলতে হয় বিসমিল্লাহ ।

সব ভাল কাজের শুরুতে বলতে হয় বিসমিল্লাহ।

বিসমিল্লাহ বললে আল্লাহ খুশী হন, কাজে বরকত হয়।

আমরা ছড়ায় ছড়ায় বলি-

বিসমিল্লাহ বলে যদি

কাজ শুরু করি

আল্লাহ দিবেন তা

বরকতে ভরি।