hadith book logo

আকীদা ও ফিক্হ [ ১ম শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

দ্বিতীয় অধ্যায় প্রথম পাঠ : সালাম, সালামের জবাব ও মুসাফাহা

কারো সাথে দেখা হলে সালাম দিতে হয়। সালাম দেয়া সাওয়াবের কাজ। সালাম হল ‘‘আসসালামু আলাইকুম’’ বলা।

কেউ সালাম দিলে তার জবাব দিতে হয়। জবাবে ‘‘ওয়া আলাইকুমুস সালাম’’ বলতে হয়। সালামের জবাব না দিলে পাপ হয়।

আমরা ছড়ায় ছড়ায় বলি-

কারো সাথে দেখা হলে

সালাম দিতে হয়

কেউ আগে সালাম দিলে

জবাব দিতে হয়।

মুসাফাহা :

একজনের হাতের সাথে অপরের হাত মিলানোকে মুসাফাহা বলে। মুসাফাহা ডান হাতে করতে হয়।

আমরা ছড়ায় ছড়ায় বলি-

সালাম দিয়ে মিলাও হাত

আল্লাহ দিবেন মাগফিরাত

ঝগড়া বিবাধ হবে না

হিংসা বিদ্বেষ রবে না।