hadith book logo

আকীদা ও ফিক্হ [ ১ম শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

তৃতীয় পাঠ : প্রথম নবী হযরত আদম (আ.)

প্রথম নবীর নাম হযরত আদম (আ.)। তিনি দুনিয়ার প্রথম মানুষ। আল্লাহ তাঁকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। হযরত আদম (আ.) থেকে সব মানুষের জন্ম।

আমরা ছড়ায় ছড়ায় বলি-

আদম হলেন প্রথম নবী

প্রথম মানুষ ভবে

মাটির তৈরী আদম থেকে

জন্ম নিল সবে।

অনুশীলনী

১। সংক্ষেপে উত্তর দাও।

(ক) কে আমাদের সৃষ্টি করেছেন?

(খ) আল্লাহ কী সৃষ্টি করেছেন?

(গ) আমাদের নবীর নাম কী?

(ঘ) কোন নবীর পর আর কোন নবী আসবে না?

(ঙ) প্রথম নবীর নাম কী?

২। খালি ঘর পুরণ কর।

(ক) আল্লাহর কোন ..............নেই।

(খ) আল্লাহ খালিক

আল্লাহ...........

তিনি সবার রব।

(গ) মুহাম্মদ সকল..........সেরা।

(ঘ) আদম (আ.) দুনিয়ার............মানুষ।

(ঙ) আদম হলেন ..........নবী।

৩। সঠিক উত্তরে টিক দাও।

(ক) কার কোন শরীক নেই?

(i) মানুষের

(ii) আল্লাহর

(iii) নবীর

(খ) আমাদের নবীর নাম কী?

(i) মূসা (আ.)

(ii) আদম (আ.)

(iii) মুহাম্মদ (সা.)

(গ) মুহাম্মদ (সা.) কাদের নবী?

(i) ইহুদীদের

(ii) খ্রীষ্টানদের

(iii) আমাদের

(ঘ) প্রথম নবী কে?

(i) হযরত আদম (আ.)

(ii) হযরত দাউদ (আ.)

(iii) হযরত মূসা (আ.)

(ঙ) আল্লাহ আদম (আ.) কে কী দ্বারা সৃষ্টি করেছেন?

(i) পানি দ্বারা

(ii) মাটি দ্বারা

(iii) আগুন দ্বারা