hadith book logo

আকীদা ও ফিক্হ [ ১ম শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

তৃতীয় পাঠ : পাঁচ ওয়াক্ত নামাযের নাম ও রাকাতসমূহ

সকল মুসলমানের নামায পড়তে হয়। আমরা প্রতিদিন পাঁচবার নামায আদায় করি। আরবীতে নামাযকে সালাত বলে। আমরা পাঁচ ওয়াক্ত সালাতের নাম শিখি-

১.ফজর

২. যোহর

৩. আসর

৪. মাগরিব

৫. এশা

সালাতের রাকাতসমূহ :

আমরা পাঁচ ওয়াক্ত সালাতের ফরয রাকাতসমূহ শিখি-

ফযর

২ রাকাত

যোহর

৪ রাকাত

আসর

৪ রাকাত

মাগরিব

৩ রাকাত

এশা

৪ রাকাত

অনুশীলনী

১। সংক্ষেপে উত্তর দাও।

(ক) কোন্ কাজের জন্য অযু করতে হয়?

(খ) অযূর নিয়ম কী?

(গ) আযানের শব্দগুলো কী কী?

(ঘ) আযান হলে আমরা কী করব?

(ঙ) কোন ওয়াক্তের সালাতে কত রাকাত ফরয?

২। খালি ঘর পূরণ কর।

(ক) মুখ হাত পা ধুই

মাথা ....... করি

(খ) নামায পড়ার জন্য ........... করা দরকার

(গ) أَشْهَدُ أَن ...... إِلاَّ اللهُ

(ঘ) حَيَّ ..... الصَّلاَةِ

(ঙ) আমরা প্রতিদিন............ ওয়াক্ত নামায পড়ি

৩। সঠিক উত্তরে টিক দাও।

(ক) নামায পড়ার জন্য কী করা দরকার?

(i) খাওয়া

(ii) অযূ

(iii) ঘুম

(খ) অযূ করার শুরুতে কোন কাজটি করতে হয়?

(i) পা ধুতে হয়

(iii) মাথা মাসহ করতে হয়

(iii) দুই হাত কবজি পর্যন্ত ধুতে হয়।

(গ) অযূর ফরয কয়টি?

(i) ৩টি

(ii) ২টি

(iii) ৪টি

(ঘ) আমরা প্রতিদিন কত ওয়াক্ত নামায পড়ি?

(i) ৫ ওয়াক্ত

(ii) ৩ ওয়াক্ত

(iii) ২ ওয়াক্ত

(ঙ) মাগরিবের ফরয সালাত কত রাকাত?

(i) ৩ রাকাত

(ii) ২ রাকাত

(iii) ৪ রাকাত