hadith book logo

আকীদা ও ফিক্হ [ ১ম শ্রেণী ]

লেখকঃ অধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মো. আনোয়ারুল কবীর, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ড. মো. মানজূরে ইলাহী, অধ্যাপক মো. নূরুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

ফিক্হ প্রথম অধ্যায় প্রথম পাঠ : অযূ করার নিয়ম

সকল মুসলমানের নামায পড়তে হয়। নামায পড়ার জন্য অযূ করা দরকার। আমরা অযূ করার নিয়ম শিখে নেই।

১. দুই হাতের কবজি পর্যন্ত ধুই

২. তিনবার কুলি করি

৩. তিনবার নাকে পানি দেই

৪. তিনবার মুখ ধুই

৫. তিনবার দুই হাতের কনুই পর্যন্ত ধুই

৬. একবার মাথা মাসহ করি

৭. দুই পা গিরা পর্যন্ত তিনবার ধুই।

আমরা ছড়ায় ছড়ায় বলি-

মুখ হাত পা ধুই

মাথা মাসহ করি

অযূ করে পাক হয়ে

এসো নামায পড়ি।

শিক্ষক নির্দেশিকা : শিক্ষক নিজে অযূ করে দেখাবেন এবং শিক্ষার্থীদেরকে ব্যবহারিকভাবে অযূ করার নিয়ম শিখাবেন।