hadith book logo

কিয়ামুল লাইলের সমপরিমাণ সওয়াব

লেখকঃ ড. মুহাম্মাদ ইব্‌ন ইবরাহিম আন-নাইম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

৭. বিধবা ও মিসকিনদের সেবা করার চেষ্টা করা।

আবু হুরায়রা ‎ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম‎ বলেছেন:

( السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالْمِسْكِينِ ؛ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ أَوْ الْقَائِمِ اللَّيْلَ الصَّائِمِ النَّهَارَ ).

“বিধবা ও মিসকিনদের সেবায় আত্মনিয়োগকারী আল্লাহর রাস্তায় মুজাহিদ অথবা রাতে কিয়ামকারী ও দিনে সালাত আদায়কারী ব্যক্তির সমান”। [আহমদ ফি ‘ফাতহুর রাব্বানি’: (১৯/৫৫), বুখারি: (৫৩৫৩), মুসলিম: (২৯৮২), তিরমিযি: (১৯৬৯), নাসায়ি: (২৫৭৭), ইব্‌ন মাজাহ: (২১৪০), ইব্‌ন হিব্বান: (৪২৪৫), বায়হাকি: (১২৪৪৪)]

এ সওয়াব খুব সহজে অর্জন করা সম্ভব, যেমন কোন নিঃস্ব বা গরিব ব্যক্তির দরখাস্ত কোন এনজিও বা সেবা সংস্থায় পেশ করা, যেন তারা তার অবস্থা জানে ও তাকে প্রয়োজনীয় সাহায্য করে। অনুরূপ বিধবা-যার স্বামী নেই তার সেবা করেও এ সওয়াব অর্জন করা সম্ভব, যেমন তার প্রয়োজন পূর্ণ করা। এটা কঠিন কোন কর্ম নয়, আপনি আপনার নিকট আত্মীয়দের মধ্যে খোঁজ নিয়ে দেখতে পাবেন কোন ফুফু অথবা কোন খালা অথবা কোন দাদীর স্বামী নেই, তাদের খিদমত করে জিহাদ ও কিয়ামুল লাইলের সওয়াব অর্জন করতে পারেন।