১
দীনী কাজ সহজিকরণে কম্পিউটার
লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
এবার আসুন এর কিছু উপকারী দিক আলোচনা করা যাক : ভাষা চর্চা বা শিক্ষার ক্ষেত্রে :
গবেষকরা অধিকাংশই একাধিক ভাষা চর্চা করেন। তাদেরকে জানতে হয় বিভিন্ন ভাষা। ভাষা শিক্ষায় কম্পিউটার আপনাকে অভূতপূর্ব সহযোগিতা দেবে। আপনি ভাষা ও সাহিত্য চর্চার জন্য প্রয়োজনীয় গ্রন্থগুলোর সফট বা পিডিএফ কপি সংগ্রহ করে পড়তে পারেন। এ সম্পর্কিত অডিও শুনে আর ভিডিও দেখে উপকৃত হতে পারেন। আরবী আর ইংরেজি ভাষা শিক্ষা বা চর্চাই সাধারণত এ দেশের লোকেরা করে থাকেন। আমার ব্যক্তিগত সংগ্রহেই রয়েছে অনেক অডিও। বক্তব্য, শব্দার্থ, শিক্ষামূলক ভিডিও। আরবী শিক্ষার জন্য সৌদি আরব থেকে সংগৃহীত অনেক কিতাব রয়েছে। ইংরেজি শেখার জন্য অডিও ও ভিডিও তো যত্রতত্রই পাওয়া যায়। আপনি বড় বড় কম্পিউটার ও এর যন্ত্রাংশ বিক্রেতা এবং অডিও-ভিডিও বিক্রয়ের দোকানগুলোয় যোগাযোগ করে এসব সংগ্রহ করতে পারেন। অনেক ভিডিও কিনতে পাওয়া যায় যেখানে সারা পৃথিবীর সবগুলো গুরুত্বপূর্ণ ও ভ্রমণ স্পট সচিত্র ধারাবিবরণীসহ কিনতে পাওয়া যায়। পেনড্রাইভ বা হার্ডডিস্ক কিনে বিনে পয়সায় (USB drive) ইউএসবি পোর্টে ঢুকিয়ে পরিচিত কারও কাছ থেকে এসব সংগ্রহ করতে পারেন। ইন্টারনেট থেকে ফ্রি ডাইনলোডও করে নিতে পারেন। (ইন্টারনেটে বেশির ভাগ তথ্যই বিনামূল্যে সংগ্রহ করা যায়। খুব অল্প কিছু সাইট আছে যেখান থেকে কিছু নিতে হলে মূল্য পরিশোধ করতে হয়।) এই সাইটে গেলে আপনি প্রয়োজনীয় অধিকাংশ জিনিসই খুঁজে পাবেন। এটিই পৃথিবীর সবচে বড় ভিডিও শেয়ারিং সাইট : http://www.youtube.com/ ইউটিউবে ঢুকলে আপনি নিম্নোক্ত ক্যাটাগরির তথ্যগুলো খুঁজে পাবেন :
Trending
Popular
Entertainment
Sports
News & Politics
Comedy
People & Blogs
Science & Technology
Gaming
Howto & Style
Education
Pets & Animals
Autos & Vehicles
Travel & Events
Nonprofits & Activism
তবে ইউটিউব ব্যবহারে সাবধান থাকতে হবে; কারণ ভালোর পাশাপাশি মন্দ অনেক কিছুও এখানে থাকে।
সবচে বড় কথা ভাষা শিক্ষার জন্য অভিধান অপরিহার্য অনুষঙ্গ। বিশ্বের প্রচলিত বড় ও জনপ্রিয় ভাষাগুলোর অভিধান ইন্টারনেটে অহরহ পাওয়া যায়। আমাদের বাংলা, ইংরেজি ও আরবীর ডিজিটাল অভিধানও পাওয়া যায় অনেক রকমের এবং নানা বৈশিষ্ট্যের। আর সবচে মজার বিষয় হলো, এসব অভিধানের কোনো কোনোটায় শব্দের উচ্চারণ দেয়া থাকে। আবার কোনোটাতে ছবিও দেয়া থাকে, যা একজন শিক্ষার্থী তথা বিদ্যার্থীকে প্রভূত সহযোগিতা করে। আর শব্দটি যদি ইংরেজি হয় তবে ডান বাটনে ক্লিক করলে দেখবেন Synonyms তথা প্রতিশব্দ লেখা আসছে। ওটাতে ক্লিক করলে আপনি সিলেক্ট করা শব্দের অনেকগুলো প্রতিশব্দ বা সমার্থবোধক শব্দ দেখতে পাবেন। এটি আপনাকে ভাষা শেখায় বড় কাজ দেবে।