১
দীনী কাজ সহজিকরণে কম্পিউটার
লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
দীনী ইলম হাসিলের ক্ষেত্রে :
আমাদের ব্যস্ত জীবনে অনেক সময়ই সম্ভব হয় না বড় বড় আলেমদের সান্নিধ্যে গিয়ে ইলম হাসিল করা। কম্পিউটার আমাদের জন্য এ ক্ষেত্রে দারুণ সুযোগ এনে দিয়েছে। ঘরে বসে আমরা তাঁদের আলোচনা ও ওয়াজ-নসীহতের সিডি সংগ্রহ করে কিংবা কারো সিডি থেকে বিনামূল্যে কপি করে নিজে শুনে উপকৃত হতে পারি। বাংলাদেশের জনপ্রিয় প্রায় সব আলেম-উলামার ওয়াজের সিডিই এখন সর্বত্র পাওয়া যায়। কম্পিউটারের দোকানগুলোয় ‘ডাউনলোড করা হয়’ লিখে দেয়া থাকে। সেখানে গিয়েও আপনি এসব দীনী আলোচনা আপনার কম্পিউটার বা মোবাইলের জন্য সংগ্রহ করতে পারেন। কিংবা অন্যের কম্পিউটার থেকে সিডি রাইট করেও নিজের কম্পিউটারে নিতে পারেন।
অনেক সময় জানার জন্য কিংবা লেখায় উদ্ধৃতি দেওয়া কিংবা তাহকীক বা গবেষণার ক্ষেত্রে পবিত্র কুরআনের আয়াত ব্যবহার করতে হয়, আয়াতের নাম্বার, সূরা ইত্যাদি জানতে ও উল্লেখ করতে হয়। এখন যারা পবিত্র কুরআনের হাফেজ নন, তবে মোটামুটি নিয়মিত কুরআন তিলাওয়াত করেন এর অর্থ বুঝেন, তাঁর ক্ষেত্রে দেখা যায় হয়তো আয়াতের একটি শব্দ বা কিছু অংশ মনে পড়ে। সূরা বা আয়াত নাম্বার খুঁজে বের করতে হাফেজ সাহেবকে জিজ্ঞেস করতে হয়, নয়তো অনেক কাঠখড় পোড়াতে হয়, তাঁর জন্য কম্পিউটারে রয়েছে দারুণ ব্যবস্থা। আপনি ‘কুরআন সার্চ’ প্রোগ্রাম বিশিষ্ট কোনো সফটওয়ার কারো কাছ থেকে সংগ্রহ করুন। কিংবা সরাসরি ইন্টারনেটে সার্চ দিয়ে ডাইনলোড করে কম্পিউটারে সংরক্ষণ করুন। এটি শুধু আপনাকে আয়াত খুঁজে বের করতেই সহযোগিতা করবে না। স্বতন্ত্র রীতির কারণে কুরআনের আয়াত যে কেউ লিখতে বা টাইপ করতে যেখানে প্রায় ব্যক্তিই টুকিটাকি জানা অজানা ভুল করেন সেখানে আপনি নির্ভুলভাবে আপনার লেখা বা জন গবেষণাপত্রে আয়াত বা উদ্ধৃতি সংযোজন করতে পারবেন।