hadith book logo

দীনী কাজ সহজিকরণে কম্পিউটার

লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

সুস্থ বিনোদন যোগানোর ক্ষেত্রে :

আপনি কম্পিউটারে পছন্দের সব নির্দোষ ভিডিও সংগ্রহ করবেন আপনার কম্পিউটারে। সময় সুযোগ মত সেগুলো শুনে আপনার বিনোদন তৃষ্ণা মেটাবেন তা দিয়ে। বিশ্বের বড় বড় সব ক্বারী সাহেবের তিলাওয়াত, যেমন মক্কা ও মদীনার মসজিদের বিখ্যাত ইমামগণের হৃদয় জুড়ানো কুরআন তিলাওয়াত, ক্বারী আবদুল বাসেত থেকে নিয়ে বর্তমানের সব বিখ্যাত ক্বারীগণের তিলাওয়াত সংগ্রহ করে আপনি নিজের জীবনকে রাঙাতে পারেন পবিত্র বিভায়। তাছাড়া দেশীয়সহ আন্তর্জাতিক সব ইসলামী শিল্পীদের হৃদয়কাড়া সব গান ও আবৃত্তিও আপনি সংগ্রহ করতে পারেন উপরে বলা আসা পন্থাগুলো অবলম্বন করে।

আপনি ঐতিহাসিক নানা ঘটনার তথ্য ও ইসলামী ইতিহাসের বিখ্যাত সব ঘটনার বিবরণমূলক বিভিন্ন প্রামাণ্যচিত্র দেখতে পারেন। মজার মজার সব ইসলামী কার্টুন পাওয়া যায়। এসবও সংগ্রহ করতে পারেন উপর্যুক্ত পন্থায়। এর মাধ্যমে আপনি যেমন সুস্থ বিনোদন চাহিদা মেটাতে পারবেন, তেমনি পারবেন নিজের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ এবং নিজেকে আরও শাণিত করতে। তবে এসব কার্টুন ও ডকুমেন্টারি সাধারণ ইংরেজি ও আরবী ভাষায় বেশি পাওয়া যায়। বাংলাতে কিছু ডাবিংকৃত ভিডিও পাওয়া যায় রাজধানীর সমৃদ্ধ সব ইসলামী প্রকাশনী পাড়াগুলোয়। ইন্টারনেটে ঢুকে islamic cartoons লিখে সার্চ দিলে অনেক সুন্দর সুন্দর শিক্ষণীয় কার্টুনের লিংক খুঁজে পাবেন। সেগুলো থেকে বাছাই করে আপনি পছন্দের কার্টুন ডাইনলোড করে নিতে পারেন। সেগুলো আপনি নিজের কম্পিউটারে সেভ করে রেখে পছন্দ মত সময়ে দেখবেন এবং অন্যকে দেখতে দেবেন।