hadith book logo

দীনী কাজ সহজিকরণে কম্পিউটার

লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

শিক্ষামূলক কাজের জন্য :

শিক্ষামূলক কাজের জন্যও কম্পিউটার আপনাকে দেবে অকল্পনীয় সব সহযোগিতা। উপরে যেমনটি বলা হয়েছে সে উপায়ে আপনি আপনার বিষয় সংশ্লিষ্ট অডিও, ভিডিও সংগ্রহ করবেন। নানা লেসন পড়বেন আর শুনবেন। আর আপনার সার্বিক সহযোগিতায় তো ডিজিটাল ডিকশনারিগুলো থাকছেই। আমাদের অনেক শিক্ষার্থী এমনকি শিক্ষকগণ পর্যন্ত দেশি-বিদেশি অনেক শব্দের উচ্চারণে ভুল করে থাকেন। নানা কারণে তাঁদের কোনো কোনো শব্দের উচ্চারণে আঞ্চলিকতা কিংবা অশুদ্ধতার প্রভাব লক্ষ্য করা যায়। যেমন পূর্বে বলা হয়েছে, এই সমস্যা দূরীকরণে অনেক অভিধানে উচ্চারণ শোনারও ব্যবস্থা রাখা হয়েছে। ভালোভাবে শব্দার্থ হৃদয়াঙ্গমর করতে যেন পারেন সে জন্য কোনো কোনোটায় সংশ্লিষ্ট চিত্র বা ছবিও দেয়া হয়।

সিংহভাগ মানুষই লেখাপড়া বা ভাষাচর্চার ক্ষেত্রে বানান নিয়ে ঝামেলায় পড়েন, তাদের জন্য ইংরেজি ও বাংলায় রয়েছে দারুণ ব্যবস্থা। যে কোনো ডকুমেন্ট বা লেখায় ইংরেজি যে কোনো শব্দ লেখার পর (Enter) ‘এন্টার’ বাটন চাপলে শব্দটির বানান ভুল থাকলে তাতে লাল আন্ডার লাইন থাকবে। তখন ডান বাটন ক্লিক করলেই এর সম্ভাব্য সঠিক বানান দেখাবে। সেটাতে ক্লিক করলে অটোমেটিক আপনার বানান শুদ্ধ হয়ে যাবে। সম্প্রতি বাংলা স্পেল চেকারও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ‘সৃষ্টি অফিস টুলস’, ‘ধ্রুব বাংলা স্পেল চেকার’ প্রভৃতি স্পেল চেকার পাওয়া যায়। নিম্নোক্ত ঠিকানায় গিয়ে ইন্টারনেট থেকে ফ্রি বাংলা স্পেল চেকার ডাউনলোড করে নিতে পারেন। এই সফটয়ারটিকে নির্দেশ দিলে আপনার লেখায় থেকে যাওয়া বানান ভুলগুলো চিহ্নিত করবে। একইসঙ্গে শব্দটির সম্ভাব্য সবগুলো শুদ্ধ বানানও প্রদর্শন করবে। http://www.omicronlab.com/avro-keyboard-download.html

আপনি যদি আগ্রহী ছাত্র হন তবে প্রচুর সাধারণ জ্ঞানের উপাত্ত কম্পিউটারে সংগ্রহ করতে পারেন। তারপর নিয়মিত তা থেকে আপনার ভেতরের ভাণ্ডারকে সমৃদ্ধ করবেন। সাধারণ জ্ঞান বাড়ানোর মত প্রচুর বই পাওয়া যায়। বিভিন্ন ঐতিহাসিক ঘটনা বা ব্যক্তির ওপর তৈরি করা সচিত্র প্রতিবেদন ও ডকুমেন্টারি দেখেও নিজের জ্ঞানের দিগন্তকে প্রসারিত করতে পারবেন। পারবেন অন্য দশজন থেকে এগিয়ে যেতে। কম্পিউটারের মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে সবচে বেশি উপকৃত হতে পারেন আমাদের ধর্মীয় শিক্ষায় আগ্রহী মা-বোনেরা। পর্দা রক্ষা করে দারুণ উপায়ে আপনারা সরাসরি দীনী ইলম হাসিল করতে পারেন। ইতোমধ্যে এ ব্যবস্থা আরব বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে। আর তা হলো, ছেলেদের সামনে শিক্ষক ক্লাস নেবেন, তাদেরকে সামনে রেখে বোর্ডে পাঠ্য বিষয় বুঝিয়ে দেবেন আর কম্পিউটারে প্রজেক্টর লাগিয়ে কাছে বা দূরে অবস্থিত মেয়েদের পৃথক কক্ষে বসে তারা এই পাঠ সরাসরি দেখতে পারবেন। অথচ এই মেয়েদের কেউ দেখতে পারবেন না।