hadith book logo

হাদিস সম্ভার: হাদিস ২৯৬

৪. আন্তরিক কর্মাবলী অধ্যায়

جمع الحديث

১/৯ পরিচ্ছেদঃ

মহানবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর মহা সুপারিশ

২৯৬
হাদিস সম্ভার
সহিহ হাদিস
عَنْ أَبيْ أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ سَيَكُوْنُ رِجَالٌ مِنْ أُمَّتِي يَأْكُلُونَ أَلْوَانَ الطَّعَامِ وَيَشْرَبُونَ أَلْوَانَ الشَّرَابِ وَيَلْبَسُونَ أَلْوَانَ اللِّبَاسِ وَيَتَشَدَّقَونَ فِي الْكَلامِ أُولَئِكَ شِرَارُ أُمَّتِي
আবূ উমামাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “আমার উম্মতের মধ্য থেকে এমন লোকদের আবির্ভাব ঘটবে যারা খাবে রকমারি খাবার, পান করবে রকমারি পানীয়, পরিধান করবে রকমারি পোশাক এবং তারা আবোল-তাবোল বাজে বকবে। এরাই হবে আমার উম্মতের নিকৃষ্টতম লোক।” (ত্বাবারানীর কাবীর ৭৩৮৯, আওসাত্ব ২৩৫১, সঃ তারগীব ২০৮৮নং)