hadith book logo

হাদিস সম্ভার: হাদিস ৪১৮

৪. আন্তরিক কর্মাবলী অধ্যায়

جمع الحديث

১/১৭ পরিচ্ছেদঃ

ঈমান নবায়ন

৪১৮
হাদিস সম্ভার
সহিহ হাদিস
عَن ابنِ مَسْعُوْدٍ قَالَ : صَلَّيْتُ مَعَ النَّبيّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم لَيلَةً فَأَطَالَ القِيامَ حَتَّى هَمَمْتُ بأمْرِ سُوءٍ قيل: وَمَا هَمَمْتَ بِهِ ؟ قَالَ : هَمَمْتُ أنْ أجْلِسَ وَأَدَعَهُ مُتَّفَقٌ عَلَيهِ
ইবনে মাসউদ (রাঃ)থেকে বর্ণিতঃ
‘আমি এক রাতে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে নামায পড়লাম। অতঃপর তিনি দীর্ঘ কিয়াম করলেন। এমনকি শেষ পর্যন্ত আমি খারাপ কাজের ইচ্ছা করলাম।’ তাঁকে প্রশ্ন করা হল যে, ‘আপনি কী ইচ্ছা করেছিলেন?’ তিনি বললেন, ‘আমি ইচ্ছা করেছিলাম যে, আমি বসে যাই এবং (তাঁর অনুসরণ) ছেড়ে দিই’। (বুখারী ১১৩৫, মুসলিম ১৮৫১নং)