hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২২৮২

৯. পর্ব-৯ঃ দু‘আ

مشكاة المصابيح

১/৭ পরিচ্ছেদঃ

প্রথম অনুচ্ছেদ

وَسْوَسَةٌ (ওয়াস্ওয়াসাহ্) বলা হয় অস্পষ্ট বা গুপ্ত আওয়াজকে। কারো কারো মতে অন্তরে যেসব চিন্তার উদয় ঘটে তা-ই ওয়াস্ওয়াসাহ্, যদি সেগুলো পাপ এবং নিকৃষ্ট কাজের দিকে আহবান করে। আর যদি আল্লাহর আনুগত্যমূলক বা সন্তোষজনক চরিত্রের দিকে আহবান করে তাহলে তাকে ইলহাম বলা হয়। তবে وَسْوَسَةٌ হলো দ্বিধাযুক্ত একটি বিষয় যা কারো কাছে স্থির হয় না।
২২৮২
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
وَعَنْ مَالِكٍ قَالَ: بَلَغَنِىْ أَنَّ رَسُوْلَ اللّٰهِ ﷺ كَانَ يَقُولُ: «ذَاكِرُ اللّٰهِ فِى الْغَافِلِينَ كَالْمُقَاتِلِ خَلْفَ الْفَارِّينَ وَذَاكِرُ اللّٰهِ فِى الْغَافِلِينَ كَغُصْنٍ أَخْضَرَ فِىْ شَجَرٍ يَابِسٍ
ইমাম মালিক (রহঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমার কাছে বিশ্বস্ততার সাথে সংবাদ এসেছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, অলস অমনোযোগীদের মধ্যে জিকিরকারী এমন, যেমন যুদ্ধের ময়দান হতে পলায়নকারীদের মধ্যে যুদ্ধকারী। আর গাফিলদের মধ্যে জিকিরকারী এমন, যেমন শুকনো গাছের মধ্যে কাঁচা ডাল।[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ : শু‘আবূল ঈমান ৫৬১, য‘ঈফাহ্ ৬৭১, য‘ঈফ আত্ তারগীব ১০৫১, য‘ঈফ আল জামি‘ ৩০৩৭। কারণ এর সানাদে রাবী ‘ইমরান বিন মুসলিম-কে ইমাম বুখারী (রহঃ) মুনকারুল হাদীস বলেছেন। আর ‘আব্বাদ ইবনু কাসীর একজন দুর্বল রাবী।