hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২২৮৪

৯. পর্ব-৯ঃ দু‘আ

مشكاة المصابيح

১/৭ পরিচ্ছেদঃ

প্রথম অনুচ্ছেদ

وَسْوَسَةٌ (ওয়াস্ওয়াসাহ্) বলা হয় অস্পষ্ট বা গুপ্ত আওয়াজকে। কারো কারো মতে অন্তরে যেসব চিন্তার উদয় ঘটে তা-ই ওয়াস্ওয়াসাহ্, যদি সেগুলো পাপ এবং নিকৃষ্ট কাজের দিকে আহবান করে। আর যদি আল্লাহর আনুগত্যমূলক বা সন্তোষজনক চরিত্রের দিকে আহবান করে তাহলে তাকে ইলহাম বলা হয়। তবে وَسْوَسَةٌ হলো দ্বিধাযুক্ত একটি বিষয় যা কারো কাছে স্থির হয় না।
২২৮৪
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: مَا عَمِلَ الْعَبْدُ عَمَلًا أَنْجٰى لَه مِنْ عَذَابِ اللّٰهِ مِنْ ذِكْرِ اللّٰهِ. رَوَاهُ مَالِكٌ وَالتِّرْمِذِىُّ وَابْنُ مَاجَهْ
মু‘আয ইবনু জাবাল (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর যিকিরের চেয়ে আল্লাহর ‘আযাব হতে রক্ষা করতে পারার মতো কোন ‘আমাল আল্লাহর কোন বান্দা করতে পারে না। (মালিক, তিরমিযী, ইবনু মাজাহ)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : ইবনু মাজাহ ৩৭৯০, মালিক ৭১৭, আহমাদ ২২০৭৯, শু‘আবূল ঈমান ৫১৬, সহীহ আল জামি‘ ৫৬৪৪, তিরমিযী ৩৩৭৭।