hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২২৮৩

৯. পর্ব-৯ঃ দু‘আ

مشكاة المصابيح

১/৭ পরিচ্ছেদঃ

প্রথম অনুচ্ছেদ

وَسْوَسَةٌ (ওয়াস্ওয়াসাহ্) বলা হয় অস্পষ্ট বা গুপ্ত আওয়াজকে। কারো কারো মতে অন্তরে যেসব চিন্তার উদয় ঘটে তা-ই ওয়াস্ওয়াসাহ্, যদি সেগুলো পাপ এবং নিকৃষ্ট কাজের দিকে আহবান করে। আর যদি আল্লাহর আনুগত্যমূলক বা সন্তোষজনক চরিত্রের দিকে আহবান করে তাহলে তাকে ইলহাম বলা হয়। তবে وَسْوَسَةٌ হলো দ্বিধাযুক্ত একটি বিষয় যা কারো কাছে স্থির হয় না।
২২৮৩
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
وَفِىْ رِوَايَةٍ: مَثَلُ الشَّجَرَةِ الْخَضْرَاءِ فِىْ وَسَطِ الشَّجَرِ وَذَاكِرُ اللّٰهِ فِى الْغَافِلِينَ مَثَلُ مِصْبَاحٍ فِىْ بَيْتٍ مُظْلِمٍ وَذَاكِرُ اللّٰهِ فِى الْغَافِلِينَ يُرِيهِ اللّٰهُ مَقْعَدَه مِنَ الْجَنَّةِ وَهُوَ حَىٌّ وَذَاكِرُ اللّٰهِ فِى الْغَافِلِينَ يُغْفَرُ لَه بِعَدَدِ كُلِّ فَصِيحٍ وَأَعْجَمٍ». وَالْفَصِيحُ: بَنُوْ اٰدَمَ وَالْأَعْجَمُ: الْبَهَائِمُ. رَوَاهُ رَزِيْنٌ
অন্য এক বর্ণনায়থেকে বর্ণিতঃ
শুকনো গাছ-গাছড়ার মধ্যে সতেজ সবুজ গাছ যেমন, তেমনি গাফিলদের মধ্যে জিকিরকারী এমন, যেমন অন্ধকার ঘরে আলো। গাফিলদের মধ্যে জিকিরকারীকে তার জীবদ্দশায়ই তার জান্নাতের স্থান দেখানো হবে এবং গাফিলদের মধ্যে জিকিরকারীর গুনাহ মানুষ ও পশুর সংখ্যা পরিমাণ ক্ষমা করে দেয়া হবে। (রযীন)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
1] য‘ঈফ : শু‘আবূল ঈমান ৫৬২, য‘ঈফ আল জামি‘ ৩০৩৭, য‘ঈফ আত্ তারগীব ১০৫১। কারণ এর সানাদে আল হাসান ইবনু ‘আরাফাহ্ একজন খুবই দুর্বল রাবী।
মিশকাতুল মাসাবিহ: হাদিস ২২৮৩ (পর্ব-৯ঃ দু‘আ)