hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২৭৩৭

১১. পর্ব-১১ঃ হজ্জ

مشكاة المصابيح

৪/৪২ পরিচ্ছেদঃ

প্রথম অনুচ্ছেদ

২৭৩৭
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «أُمِرْتُ بِقَرْيَةٍ تَأْكُلُ الْقُرٰى. يَقُولُوْنَ: يَثْرِبَ وَهِىَ الْمَدِينَةُ تَنْفِى النَّاسَ كَمَا يَنْفِى الْكِيرُ خَبَثَ الْحَدِيْدِ». (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ হুরায়রাহ্ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি এমন এক জনপদে হিজরতের জন্য আদিষ্ট হলাম যে জনপদ অন্য জনপদসমূহকে গ্রাস করবে। লোকেরা একে ইয়াসরিব বলে, আর এটাই হলো মাদীনাহ্। মাদীনাহ্ মানুষকে খাঁটি করে। যেভাবে হাঁপর খাদ ঝেড়ে লোহাকে খাঁটি করে। (বুখারী , মুসলিম)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : বুখারী ১৮৭১, মুসলিম ১৩৮২, মুয়াত্ত্বা মালিক ৩৩০৭, মুসান্নাফ ‘আবদুর রায্যাক্ব ১৭১৬৫, আহমাদ ৭২৩২, সহীহ ইবনু হিব্বান ৩৭২৩, সহীহাহ্ ২৭৪, সহীহ আল জামি‘ ১৩৭৮।