hadith book logo

উম্মতের ওপর নবী মুহাম্মাদ মোস্তাফা সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের অধিকার

লেখকঃ ড. আহমাদ আল-মাযইয়াদ, ড. আদেল আশ-শিদ্দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার মানগত স্তর:

ইমাম ইবন রাজাব বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বিষয়টি মানগতভাবে দু’টি স্তরে বিভক্ত:

প্রথম স্তরটি ফরয: আর তা এমন মহব্বত, যার দাবি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা‘আলার নিকট থেকে যা নিয়ে এসেছেন তা গ্রহণ করা এবং তাঁকে ভালোবাসা, সন্তুষ্টি, সম্মান ও স্বীকৃতি দানের মাধ্যমে গ্রহণ করে নেওয়া। আর তাঁর সুন্নাত বা রীতিনীতির বাইরে গিয়ে কোনোভাবেই হেদায়েত অন্বেষণ না করা; অতঃপর সেসব বিষয়ে তাঁর যথাযথ অনুসরণ করা, যা তিনি তাঁর ‘রব’-এর পক্ষ থেকে পৌঁছিয়ে দিয়েছেন। যেমন, যতসব বিষয়ে তিনি সংবাদ পরিবেশন করেছেন, সে ক্ষেত্রে তাঁকে সত্যবাদী বলে স্বীকৃতি দেওয়া, তিনি যেসব আবশ্যকীয় বিষয়ে নির্দেশ দিয়েছেন, সে ক্ষেত্রে তাঁর আনুগত্য করা এবং যেসব নিষিদ্ধ বিষয় থেকে তিনি নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকা; আর তাঁর দীনকে সাহায্য করা এবং যে বা যারা তাঁর বিরোধিতা করে, তার বিরুদ্ধে সামর্থ্য অনুযায়ী জিহাদ করা। সুতরাং এ পরিমাণ মহব্বত অবশ্যই থাকতে হবে, তা ব্যতীত ঈমান পরিপূর্ণ হবে না।