hadith book logo

আল-কুরআন ও তার সুমহান মর্যাদা

লেখকঃ শাইখ আব্দুল আযীয ইবন আবদুল্লাহ আলে শাইখ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

কুরআন তিলাওয়াতকারীর জন্য রয়েছে অসংখ্য সাওয়াব ও মহাপ্রতিদান

এ কিতাবের তিলাওয়াতকারীর জন্য রয়েছে অসংখ্য সাওয়াব ও মহাপ্রতিদান। আল্লাহ তা‘আলা বলেনঃ

﴿ إِنَّ ٱلَّذِينَ يَتۡلُونَ كِتَٰبَ ٱللَّهِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقۡنَٰهُمۡ سِرّٗا وَعَلَانِيَةٗ يَرۡجُونَ تِجَٰرَةٗ لَّن تَبُورَ ٢٩ لِيُوَفِّيَهُمۡ أُجُورَهُمۡ وَيَزِيدَهُم مِّن فَضۡلِهِۦٓۚ إِنَّهُۥ غَفُورٞ شَكُورٞ ٣٠ ﴾ [ فاطر : ٢٩، ٣٠ ]

“যারা আল্লাহর কিতাব পাঠ করে, সালাত কায়েম করে এবং আমরা যা দিয়েছি, তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসা আশা করে, যাতে কখনও লোকসান হবে না। পরিণামে তাদেরকে আল্লাহ তাদের সওয়াব পুরোপুরি দিবেন এবং নিজ অনুগ্রহে আরও বেশী দিবেন। নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল, অতীব গুণগ্রাহী।” [সূরা ফাতির, আয়াত ২৯-৩০]

وعن ابن عمر -رضي الله عنهما- عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : «لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ : رَجُلٌ آتَاهُ اللهُ الْقُرْآنَ فَهُوَ يَقُومُ بِهِ آنَاءَ اللَّيْلِ، وَآنَاءَ النَّهَارِ، وَرَجُلٌ آتَاهُ اللهُ مَالًا، فَهُوَ يُنْفِقُهُ آنَاءَ اللَّيْلِ، وَآنَاءَ النَّهَارِ » رواه البخاري ومسلم .

ইবন উমর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “দু’টি ব্যাপারে ছাড়া ঈর্ষা পোষণ করা যায় না। একটি হলো এমন ব্যক্তি যাকে আল্লাহ কুরআনের জ্ঞান দান করেছেন, সে তদনুযায়ী রাত-দিন আমল করে। আরেক ব্যক্তি হলো যাকে আল্লাহ অর্থ-সম্পদ দান করেছেন, সে রাত-দিন তা আল্লাহর পথে ব্যয় করে।” [বুখারী, হাদীস নং ৭৫২৯, মুসলিম, হাদীস নং ৮১৫।]

وعن ابن مسعود - رضي الله عنه- قال : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لاَ أَقُولُ الْم حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلاَمٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ»

ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি আল্লাহ তা‘আলার কিতাবের একটি হরফ পাঠ করবে তার জন্য একটি নেকী, আর একটি নেকী দশ গুণ হবে। আমি এ কথা বলব না যে, আলিফ লাম মীম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ।” [তিরমিযী, হাদীস নং ২৯১০।]