hadith book logo

আল-কুরআন ও তার সুমহান মর্যাদা

লেখকঃ শাইখ আব্দুল আযীয ইবন আবদুল্লাহ আলে শাইখ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

কুরআনে কারীমে গায়েবী বিষয় সম্পর্কে যা এসেছে সেগুলোও অলৌকিক

যাতে আমরা ঈমান আনি ও আত্মসমর্পন করি: আল্লাহ তা‘আলা বলেন,

﴿ الٓمٓ ١ ذَٰلِكَ ٱلۡكِتَٰبُ لَا رَيۡبَۛ فِيهِۛ هُدٗى لِّلۡمُتَّقِينَ ٢ ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱلۡغَيۡبِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ ٣ ﴾ [ البقرة : ١، ٣ ]

“আলিফ লাম মীম। এ সেই কিতাব যাতে কোনোই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী মুত্তাকীদের জন্য। যারা গায়েবের উপর ঈমান আনে, সালাত প্রতিষ্ঠা করে। আর আমরা তাদেরকে যে রিযিক দান করেছি তা থেকে ব্যয় করে।” [সূরা আল-বাক্বারাহ, আয়াত ১-৩]

মহাগ্রন্থ আল কুরআন নবীজির নবুওয়াত লাভের শুরু থেকে কিয়ামত পর্যন্ত একটি স্পষ্ট নিদর্শন ও অকাট্য প্রমাণ, আল্লাহ তা‘আলা সকল অধিকতর শুদ্ধভাষীদেরকে চ্যালেঞ্জ করছেন (এর অনুরূপ কিছু বানাতে), বরং তিনি জীন ও ইনসান সকলকে চ্যালেঞ্জ করেছেন, কিন্তু সকলেই অক্ষম ও ব্যর্থ হয়েছে। আল্লাহ তা‘আলা বলেনঃ

﴿ قُل لَّئِنِ ٱجۡتَمَعَتِ ٱلۡإِنسُ وَٱلۡجِنُّ عَلَىٰٓ أَن يَأۡتُواْ بِمِثۡلِ هَٰذَا ٱلۡقُرۡءَانِ لَا يَأۡتُونَ بِمِثۡلِهِۦ وَلَوۡ كَانَ بَعۡضُهُمۡ لِبَعۡضٖ ظَهِيرٗا ٨٨ ﴾ [ الاسراء : ٨٨ ]

“বলুন, যদি মানব ও জ্বিন এই কুরআনের অনুরূপ রচনা করে আনয়নের জন্যে জড়ো হয় এবং তারা পরস্পরের সাহায্যকারী হয়; তবুও তারা কখনও এর অনুরূপ রচনা করে আনতে পারবে না।” [সূরা বনী ইসরাঈল, আয়াত ৮৮]

আল্লাহ তা‘আলা এর দ্বারা আমাদের নবীজীকে অনুগ্রহ করেছেন। আল্লাহ তা‘আলা বলেন,

﴿ وَلَقَدۡ ءَاتَيۡنَٰكَ سَبۡعٗا مِّنَ ٱلۡمَثَانِي وَٱلۡقُرۡءَانَ ٱلۡعَظِيمَ ٨٧ ﴾ [ الحجر : ٨٧ ]

“আমি আপনাকে সাতটি বার বার পঠিতব্য আয়াত এবং মহান কুরআন দিয়েছি।” [সূরা হিজর, আয়াত ৮৭]