hadith book logo

সহজ ফিকহ শিক্ষা

লেখকঃ ড. সালিহ ইবন গানিম আস-সাদলান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

২- চতুষ্পদ প্রাণির যাকাত:

উট, গরু ও ছাগল মরুভূমি ও প্রাকৃতিক চারণভূমি থেকে খাদ্য আহরণকারী হলে এতে যাকাত ফরয হয়। নিসাব পূর্ণ হলে এবং একবছর অতিক্রান্ত হলে নিম্নোক্ত হিসাব অনুযায়ী যাকাত আদায় করতে হবে:

ক- ছাগলের যাকাত:

৪০-১২০টি মেষের জন্য ১টি মেষ।

১২১-২০০টি মেষের জন্য ২টি মেষ।

২০১-৩০০টি মেষের জন্য ৩টি মেষ।

৩০০ এর অতিরিক্ত হলে প্রতি একশতে ১টি করে মেষ দিতে হবে।

খ- গরুর যাকাত:

গরুর সর্বনিম্ন নিসাব ৩০ থেকে ৩৯টি গরুর জন্য ‘তাবী‘ বা তাবী‘আ (এক বছর বয়সী) ১টি গরু যাকাত দিতে হবে।

৪০-৫৯টি গরুর জন্য মুসিন্না বা দু’বছর বয়সী ১টি গরু যাকাত দিতে হবে।

৬০টি গরুর জন্য দু’টি তাবী‘ বা একবছর বয়সী ২টি গরু যাকাত দিতে হবে।

এভাবে প্রতি ৩০টির জন্য এক বছর বয়সী ১টি ‘তাবী‘ বা তাবী‘আ গরু এবং প্রতি ৪০টি গরুর জন্য একটি মুসিন্না বা দু’বছর বয়সী ১টি গরু যাকাত দিতে হবে।

গ- উটের যাকাত:

উটের সর্বনিম্ন নিসাব ৫টি থেকে ৯টি উটের জন্য পূর্ণ একবছর বয়সী ১টি ছাগল যাকাত দিতে হবে।

১০-১৪টি উটের জন্য ২টি ছাগল যাকাত দিতে হবে।

১৫-১৯টি উটের জন্য ৩টি ছাগল যাকাত দিতে হবে।

২০-২৪টি উটের জন্য ৪টি ছাগল যাকাত দিতে হবে।

২৫-৩৫টি উটের জন্য একটি বিনতে মাখাদ্ব উট বা এক বছর বয়সী ১টি স্ত্রী উট যাকাত দিতে হবে।

৩৬-৪৫টি উটের জন্য বিনতে লাবূন বা দু’বছর বয়সী ১টি স্ত্রী উট যাকাত দিতে হবে।

৪৬-৬০টি উটের জন্য হিক্বাহ বা তিন বছর বয়সী ১টি স্ত্রী উট যাকাত দিতে হবে।

৬১-৭৫টি উটের জন্য জায‘আহ বা চার বছর বয়সী ১টি স্ত্রী উট যাকাত দিতে হবে।

৭৬-৯০টি উটের জন্য দু’টি বিনতে লাবূন বা দু’বছর বয়সী ২টি স্ত্রী উট যাকাত দিতে হবে।

৯১-১২০টি উটের জন্য দু’টি হিক্কাহ বা তিন বছর বয়সী ২টি স্ত্রী উট যাকাত দিতে হবে।

১২ এর পরে প্রতি ৪০টি উটে এক বিনতে লাবূন বা এক বছর বয়সী ১টি স্ত্রী উট, আর প্রতি ৫০টি উটে এক হিক্বাহ বা তিন বছর বয়সী ১টি স্ত্রী উট যাকাত দিতে হবে।

উট, গরু ও ছাগল ইত্যাদি গৃহপালিত চতুষ্পদ প্রাণি যদি ব্যবসা ও উৎপাদনশীল সম্পদ হিসেবে গণ্য করা হয় তবে এগুলো বছর অতিক্রম করলে এর মূল্য ধরে ২.৫% হিসেবে যাকাত দিবে।

আর যদি গৃহপালিত প্রাণি ব্যবসায়িক সম্পদ না হয় তবে এতে যাকাত নেই।

স্ত্রী পশু যাকাত হিসেবে আদায় করতে হবে; শুধু গরুর যাকাতের ক্ষেত্রে এবং বিনতে লাবুনের পরিবর্তে ইবন লাবুন বা হিক্কাহ বা জিয‘আ বা যাকাতের নিসাব পুরোটাই যদি পুরুষ পশু হয়, সে ক্ষেত্রেও পুরুষ পশু যাকাত আদায় করা যাবে।