১
আল্লাহর রাসূলের কয়েকটি গুরুত্বপূর্ণ আদর্শ
লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
ভূমিকা
إِنَّ الْحَمْدُ للهِ، نَحْمَدُهُ وَنَسْتَعِيْنُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُـوْذُ بِاللهِ مِنْ شُرُوْرِ أَنْفُسِنَا، وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَّهْدِهِ اللهُ فَلاَ مُضِلَّ لَهُ، وَمَنْ يُّضْلِلِ اللهُ فَلاَ هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لاَّ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ
নিশ্চয় যাবতীয় প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য। আমরা তারই প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই, তার নিকট ক্ষমা প্রার্থনা করি। আল্লাহর নিকট আমরা আমাদের প্রবৃত্তির অনিষ্টতা ও আমাদের মন্দ কর্মসমূহ থেকে আশ্রয় কামনা করি। আল্লাহ যাকে হিদায়াত দেন, তাকে গোমরাহ করার কেউ নেই। আর যাকে গোমরাহ করেন তাকে হিদায়াত দেওয়ারও কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সালাত ও সালাম নাযিল হোক তার ওপর, তার পরিবার-পরিজন ও তার সাহাবীদের ওপর এবং যারা কিয়ামত অবধি সঠিকভাবে তাদের অনুসরণ করেন তাদের ওপর।
একটি আদর্শ ও সুন্দর সমাজ গঠন করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো বিকল্প নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হলো সমাজের শান্তি, শৃঙ্খলা ও সুস্থ পরিবেশ বজায় রাখার একমাত্র উপকরণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়িত হলে সমাজে কোনো প্রকার অশান্তি ও বিশৃঙ্খলা থাকতে পারে না। আল্লাহ রাসূল ছিলেন মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন আদর্শ মহাপুরুষ। তিনি ছিলেন একজন আদর্শ রাষ্ট্র নায়ক, একজন আদর্শ সেনাপতি, আদর্শ শিক্ষক ও আদর্শ অভিভাবক। মানব জীবনের সব ক্ষেত্রে তিনি মানুষের জন্য আদর্শ কায়েম করে গিয়েছেন। মানব জীবনের এমন কোনো অধ্যায় পাওয়া যাবে না, যেখান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তা‘আলা বলেন,
﴿لَّقَدۡ كَانَ لَكُمۡ فِي رَسُولِ ٱللَّهِ أُسۡوَةٌ حَسَنَةٞ ٢١﴾ [ الاحزاب : ٢١ ]
“অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ”। [সূরা আল-আহযাব, আয়াত: ২১] আল্লাহর রাসূলের আদর্শের বিবরণ লিখে শেষ করা যাবে না। আমরা এ প্রবন্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি গুরুত্বপূর্ণ আদর্শের কথা তুলে ধরব। মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ শিক্ষক, আদর্শ সংস্কারক, আদর্শ মুরব্বী, আদর্শ নানা, আদর্শ স্বামী ও আদর্শ অভিভাবক। সুতরাং আমরা যারা আদর্শ শিক্ষক, সংস্কারক, মুরব্বী, অভিভাবক ও আদর্শ স্বামী তাদের অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহর রাসূলকে আদর্শের প্রাণপুরুষ হিসেবে আমরা যদি অনুকরণ করি, তবে আমরা দুনিয়ার জীবনে যেভাবে সফল হতে পারব, আখিরাতের জীবনেও আমাদের জন্য থাকবে জান্নাত ও আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামীনের নিকট আমাদের কামনা তিনি যেন আমাদেরকে তার রাসূলের অনুসরণ করার তাওফীক দেন। আমীন।
সংকলক
জাকেরুল্লাহ আবুল খায়ের