১
আল্লাহর রাসূলের কয়েকটি গুরুত্বপূর্ণ আদর্শ
লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯
আদর্শ মুনিব হিসেবে আল্লাহর রাসূল:
মনে রাখবেন, ঘরের খাদেম, গোলাম, চাকর বাকরের সাথে ভালো ব্যবহার করা খুবই জরুরি। তারাও আমাদের মতই রক্তে মাংসে গড়া মানুষ। তাদের সাথে দূব্যর্বহার করা কোনো যোগ্যতা বা বাহাদূরী নয়। বরং তাদের সাথে ভালো ব্যবহার করাই হল যোগ্যতা ও বাহাদুরি। ইসলাম এ ব্যাপারে খুবই সতর্ক অবস্থান তুলে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে উম্মতকে বিশেষ দিক নির্দেশনা দিয়েছেন।
আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন,
«مَنْ ضَرَبَ عَبْدًا لَهُ حَدًّا لَمْ يَأْتِهِ أَوْ ظَلَمَهُ أَوْ لَطَمَهُ شَكَّ عَبْدُ الرَّحْمَنِ - فَإِنَّ كَفَّارَتَهُ أَنْ يُعْتِقَهُ» .
“যে ব্যক্তি কোনো গোলামকে বিনা অপরাধে প্রহার করে অথবা তারা ওপর যুলুম করে, তার কাফ্ফারা হলো, তাকে আযাদ করে দেওয়া”। [সহীহ মুসলিম, হাদীস নং ১৬৫৭; আহমদ, হাদীস নং ৫২৬৭।]
সুতরাং কোনো মানুষের ওপর অন্যায় করা ও যুলুম অত্যাচার করা হতে সম্পূর্ণ বিরত থাকতে হবে। এ ক্ষেত্রে আল্লাহর রাসূলের আদর্শ অবশ্যই অনুকরনীয়। তিনি যে আদর্শ মানবজাতির জন্য স্থাপন করেছেন, দুনিয়ার কোনো জাতি বা সম্প্রদায়ের লোকদের মধ্যে এমন আদর্শ পাওয়া যাবে না।