১
মহানবীর অবমাননা ওরা যা করেছে আমরা যা করব
লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১
কেন এই ঘটনা :
লক্ষ্য করলে দেখা যায়, ইদানীং কুরআন পুড়িয়ে ফেলা, রাসূলকে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশ, ইসলামকে খাটো করে বক্তব্য প্রদানের ঘটনা বেড়ে গেছে। এর কারণও সবার বোধগম্য। স্যামুয়েল পি. হান্টিংটন তার clash of civilisation বা ‘সভ্যতার দ্বন্দ্ব’ বইয়ে বর্তমান বিশ্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে ইসলাম ও মুসলিমকে আখ্যায়িত করেছেন। অতএব মুসলিমকে চারদিক থেকে আক্রমণ করতে হবে। এ কারণেই কথায় কথায় মুসলিমকে জঙ্গি বলা, ইসলামকে সন্ত্রাসের ধর্ম আখ্যায়িত করা এবং রাসূলকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা চলছে অহরহ। এক্ষেত্রে মিডিয়া হলো বড় হাতিয়ার; বোমা কামান তো আছেই।
বিশ্লেষকগণ আলোচ্য সিনেমা ও তা থেকে সৃষ্ট প্রতিক্রিয়াকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাকে উল্টো দিকে ঘুরিয়ে দেয়ার হীন প্রচেষ্টা হিসেবে গণ্য করছেন। ইরানে হামলা চালাতে ওবামা প্রশাসনে চাপ সৃষ্টি করা হচ্ছে ইয়াহূদী লবির পক্ষ থেকে। সবচেয়ে বড় বিষয় হলো নাইন-ইলেভেনের পরে ইসলাম ধর্ম ও মুসলিম জাতিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার প্রচারণা নতুন করে শুরুর প্রেক্ষিত তৈরির চেষ্টা করা হচ্ছে আন্তর্জাতিক কট্টরপন্থী ইয়াহূদী লবিস্টদের মাধ্যমে। এ প্রচেষ্টা সফল হলে মুসলিম বিশ্বে চলমান অনেক কিছুর ওপর এর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।