১
মহানবীর অবমাননা ওরা যা করেছে আমরা যা করব
লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
সিনেমার প্রযোজক পরিচালক :
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ইয়াহূদী বংশোদ্ভূত মার্কিন নাগরিক স্যাম বাসিল এ ফিল্ম তৈরি করেন। এটি তার ছদ্মনাম। তার মূল নাম নাকুলা বাসিলে নাকুলা (Nakoula Basseley Nakoula)। বয়স পঞ্চান্ন ছুঁইছুঁই। লন্ডনের বিখ্যাত ডেইলি মেট্রো জানিয়েছে, এই বাসেলি মূলত মিশরীয় বংশোদ্ভূত কপটিক খ্রিস্টান। বাসেলির শিক্ষাগত যোগ্যতার খবরও কেউ দিতে পারে নি। এর আগে ২০১০ ইংরেজি সালে ব্যাংক জালিয়াতির কারণে আমেরিকার ক্যালিফোর্নিয়ার আদালতে তার ২১ মাসের জেল হয়েছিল। এই রকম এক ভয়ংকর প্রতারক মুসলিম ধর্মের ওপর আঘাত করে এমন একটি চলচ্চিত্র নির্মাণের সাহস পেল কোথায় সেটাই এখন ভাবার বিষয়।
আমেরিকায় বসবাসরত ১০০ জন ইয়াহূদী ব্যবসায়ীর অর্থানুকূল্যে ৫০ লাখ ডলার ব্যয়ে নির্মাণ করেন ‘ইনোসেন্স অব মুসলিমস’ (Innocence of Muslims) নামে রহস্যপূর্ণ এ চলচ্চিত্র। সিনেমাটির কিছু অংশ ইন্টারনেটে প্রকাশের পর বিশ্বজুড়ে মুসলিমদের ক্ষুব্ধ প্রতিবাদের দ্বিতীয়দিন আমেরিকার শীর্ষ চলচ্চিত্র নির্মাতাগণ বিবৃত দিয়ে বলেন, এ সম্পর্কে বা এর পরিচালক সম্পর্কে কিছুই তারা জানেন না। মার্কিন ফিল্ম মেকাররা এর দায় নেবেন না।