hadith book logo

মহানবীর অবমাননা ওরা যা করেছে আমরা যা করব

লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

প্রতারক বাসেলি :

কুলাঙ্গার বাসেলি শুধু কোটি কোটি মুসলিমের হৃদয়ে আঘাত দেয়ার অপরাধই করে নি। তার সহকর্মীদের সঙ্গে যথারীতি অমার্জনীয় প্রতারণাও করেছেন। ওই চলচ্চিত্রে নায়িকা চরিত্রে অভিনয়কারী আন্না গোর্জি বলেন, ‘আমরা প্রতারিত। আমাদের কস্মিনকালেও জানানো হয় নি এ বদ মতলবের কথা। পরিচালক নিকোলা আমাদের ব্ল্যাকমেইল করেছেন।’ একুশ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, ‘জর্জির (সিনেমায় মহানবীর চরিত্র অভিনয়কারী নায়ক) বিপরীতে তরুণী বধূ হিসেবে অভিনয়ের সময় আমি মোটেও জানতাম না আমাকে ইসলামের মহানবীর স্ত্রী (আয়েশা রাদিয়াল্লাহু আনহা)র ভূমিকায় রাখা হয়েছে। আমি আজ তিনদিন যাবত ঘুমোতে পারছি না। আমার চোখ থেকে কেবল অশ্রু ঝরছে। আমি কখনোই আমার দর্শকদের মনে আঘাত দিতে চাই না। মধ্যপ্রাচ্যের দর্শকরা আমাকে এর জন্য অভিশাপ দেবেন, আমার মুণ্ডুপাত করবেন, এ আমি কখনো চাইনি।’ [ডেইলি মেইল থেকে অনূদিত আরবি সূত্রে প্রাপ্ত]

এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে নির্মিত কুখ্যাত চলচ্চিত্রটি গুগলের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব থেকে বাদ দেয়ার জন্য আদালতের কাছে আহ্বান জানিয়েছেন খোদ ছবির আরেক অভিনেত্রী সিনডি লি গার্সিয়া। ১৯/০৯/২০১২ ইং তারিখ (বুধবার) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে তিনি এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। চলচ্চিত্রটির নির্মাতা নিকোলা বাসিলে তাকে প্রতারণা করে ‘ইনোসেন্স অব মুসলিম’ নামে এই ঘৃণ্য ছবিতে অভিনয় করিয়েছেন বলে অভিযোগ করেন সিনডিও। এছাড়া তার এই ছবিতে অভিনয়ের ফলে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় তিনি সবার কাছে ক্ষমাও প্রার্থনা করেছেন।

ছবিতে অভিনয়ের বিষয়ে সিনডি লি বলেন, বাসেলি যখন তাকে এর পাণ্ডুলিপিটি দিয়েছিল তখন এর মধ্যে কোথাও মহানবীর নাম কিংবা কোনো ধর্ম সম্পর্কে উল্লেখ ছিল না। ছবিটির ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়ার পর থেকেই তিনি হত্যার হুমকি পাচ্ছেন বলেও দাবি করেন। উল্লেখ্য, মার্কিন অভিনেত্রী সিনডি লি গার্সিয়া এই চলচ্চিত্রটিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার চরিত্রে অভিনয় করেছেন। [সূত্র : রয়টার্স থেকে অনূদিত আরবী পত্রিকা]