hadith book logo

মহানবীর অবমাননা ওরা যা করেছে আমরা যা করব

লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ঘটনার সূত্রপাত :

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বশান্তি ও মানবতার মুক্তিদূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার ও তাঁর প্রচারিত শান্তির ধর্ম ইসলামের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার ও বিদ্বেষমূলক চলচ্চিত্র নির্মাণকে কেন্দ্র করে সম্প্রতি সারা মুসলিম বিশ্বে চরম ক্ষোভ বিরাজ করছে। প্রতিটি মুসলিমের অন্তরে বইছে ক্রোধের আগুন। ইন্টারনেটে ওই চলচ্চিত্রের দৃশ্য ছড়িয়ে পড়ার পর ইতিমধ্যে কমপক্ষে ২০টি দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব বিক্ষোভের সময় সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের বেশি প্রাণ হারিয়েছে। [প্রথম আলো, ১৯ সেপ্টম্বর ২০১২ সংখ্যা]

পশ্চিমাদের অব্যাহত দ্বৈতনীতি ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে কেবল মুসলিমরাই নন, বিবেকবান প্রতিটি মানুষই সোচ্চার ও বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, বিশ্বজুড়ে সহিংসতা উসকে দেওয়া ইসলামবিরোধী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস-এর নির্মাণকারীরা মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার করেছেন। চলচ্চিত্রটি অসম্মানজনক ও লজ্জার। ইন্টানেট ব্লগগুলোয় দেখলাম, অনেক নাস্তিকও এ কাজের নিন্দা জানিয়েছেন।