১
সৃজনশীল ও বৈজ্ঞানিক চিন্তার ব্যবহার একটি ভূমিকা
লেখকঃ নুমান বিন আবুল বাশার • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪
চিন্তা-বৃত্তিকে মনোবিজ্ঞানে রূপায়ন :
চিন্তা-বৃত্তি এমন এক মানসিক প্রক্রিয়া বা জ্ঞান চেতনা, যা ইতি বা নেতিবাচকভাবে আত্মিক উপাদান দ্ধারা বা চিন্তাধীন বিষয়ে পরিতুষ্টির মাত্রা দ্বারা প্রভাবিত হয়। মানুষ যখন পরিতুষ্টির কারণাদি বিদ্যমান আছে এমন বিষয়ে চিন্তা-বৃত্তির সময় মানসিকভাবে পূর্ণ সুস্থ থাকে তা তাকে উৎসাহ-উদ্দীপনা নিয়ে এবং উন্মুক্তভাবে চিন্তা-কর্ম সম্পাদন করার প্রতি কার্যকর প্রেরণা যোগায় এবং এ পদ্ধতি আল্লাহর বিশেষ কৃপায় উপযুক্ত সমাধানে উপণীত করতে সক্ষম করে।
পক্ষান্তরে, মানুষ যখন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, নির্ধারিত বিষয়ে চিন্তা-বৃত্তি নিরবচ্ছিন্নভাবে ধরে রাখার প্রয়োজনীয়তা ও গুরুত্বের প্রতি নিজেকে তুষ্ট করাতে সামর্থ্যবান হয় না। এ অবস্থাকে মানসিক ও আত্মিক বন্ধ্যাত্ব হিসেবে আখ্যা দেয়া যায়। অনেক সময় চিন্তা-কর্ম পরিহার করে অন্য কাজে ব্যস্ত হওয়া ব্যতীত কোন গতি থাকে না। অনেক ক্ষেত্রে মানসিক সুস্থতা এ পন্থার নির্দেশনা প্রদান করে।