১
সৃজনশীল ও বৈজ্ঞানিক চিন্তার ব্যবহার একটি ভূমিকা
লেখকঃ নুমান বিন আবুল বাশার • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
চিন্তার জন্য প্রয়োজনীয় উপাদানসমূহ
উপরোক্ত সংজ্ঞা ও বিশ্লেষণের আলোকে আমরা বলতে পারি চিন্তার কাঠামো পরিগঠিত হয় বিভিন্নভাবে, নানা উপাদানে। মেযন-
-বিশেষ একটি কাঠামো, যা মানুষের ধারণা ও জ্ঞাত বিষয়গুলোর সুসন্বিবেশ দান করে।
-সঠিক সময়ে উপস্থাপনের জন্য চিন্তার সুসংরক্ষণ ও পরিচর্যা।
-একটি নির্দিষ্ট, চিহ্নিত পরিবেশ ও সমাজ, যা একই সাথে ব্যক্তির স্বাতন্ত্র্য ও যূথবদ্ধতায় বিশ্বাসী হবে, যে পরিবেশ ও সমাজে তার কাণ্ড বিস্তার করবে।
এ কারণেই, আমাকে প্রথমে নির্ণয় করতে হবে চিন্তাবৃত্তির সাথে ভাষা, স্মৃতি ও মনস্তাত্ত্বিক অবস্থার সম্পর্ক ও সম্পৃক্ততা। ভাষাই হচ্ছে সেই কাঠামো, যাকে কেন্দ্র করে মানুষের জানা বিষয়গুলো মূর্ত হয়ে উঠে, আর তা ধারণ করে সংরক্ষণ করে স্মৃতি, অবশেষে তা মনস্তত্বের মাঝে প্রাণ পায়, বেড়ে উঠে ধীরে ধীরে।