hadith book logo

কোরআন ও হাদিসের আলোকে এতিম প্রতিপালন

লেখকঃ মুহাম্মদ ওসমান গনি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

আট. আপনজনের মধ্য থেকে এতিম প্রতিপালনে দ্বিগুণ সওয়াব লাভ হয়

عن سلمان بن عامر رضي الله عن النبي صلى الله عليه وسلم قال : إن الصَّدَقَة عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ، وَهِيَ عَلَى ذِي الرَّحِمِ ثِنْتَانِ، صَدَقَةٌ وَصِلَةٌ . سنن النسائي

সালমান ইবন আমের রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেন, মিসকিনকে দান করায় একটি সাওয়াব এবং আত্মীয়কে দান করায় দুইটি সওয়াব হাসিল হয়, একটি দানের সাওয়াব এবং অপরটি আত্মীয়তার বন্ধন রক্ষা করার সাওয়াব। (বর্ণনায় সুনান আন-নাসায়ী)

আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী জয়নব রা. হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম, সেই সদকায় কি আমাকে প্রতিদান দেয়া হবে যা আমি আমার স্বামী ও আমার নিজস্ব এতিমের জন্য করে থাকি? তিনি বললেন, এতে তোমার জন্য দ্বিগুণ সাওয়াব রয়েছে, সদকার সাওয়াব ও আত্মীয়তার বন্ধন রক্ষা করার সাওয়াব। (নাসায়ী)