hadith book logo

কোরআন ও হাদিসের আলোকে এতিম প্রতিপালন

লেখকঃ মুহাম্মদ ওসমান গনি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

এতিমের প্রতি আমিরুল মুমিনীন ওমর রা.-এর দয়া

আমিরুল মুমিনীন ওমর বিন খাত্তাব রা. এক রাতে মুসলিমদের অবস্থা অবলোকন করার জন্য বের হলেন। তিনি রাস্তায় চলা অবস্থায় প্রজ্জ্বলিত আগুন দেখতে পেলেন। আস্তে আস্তে সেই আগুনের নিকটবর্তী হলেন। দেখতে পেলেন, একজন নারী একটি পাতিলের নিচে আগুন জ্বালাচ্ছে, আর তার পাশে ছোট ছোট কিছু ছেলে কান্নাকাটি করছে। আমিরুল মুমিনীন তাকে জিজ্ঞেস করলেন, কেন ছেলেগুলি কান্নাকাটি করছে? নারী তাঁকে বললেন, তারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে। তিনি জিজ্ঞেস করলেন: আগুনের উপর পাতিলটিতে কি রয়েছে? মহিলাটি বললো: পাতিল পানি ভর্তি করে নিচে আগুণ দিয়েছি যাতে ছেলেরা ধারণা করে যে, খাদ্য রান্না করা হচ্ছে এবং কান্না থেকে বিরত থেকে আস্তে আস্তে ঘুমিয়ে যায়। এ কথা শুনে ওমর বিন খাত্তাব রা. দু:খ পেলেন এবং কেঁদে ফেললেন। অত:পর অতিদ্রুত বাইতুল মালে আসলেন এবং সেখান থেকে কিছু আটা, খেজুর, ঘি, কাপড় ও কিছু দিরহাম সাথে নিয়ে খাদেমকে বললেন: এগুলো আমার ঘাড়ে উঠিয়ে দাও। খাদেম তাঁর পরিবর্তে নিজেই বহণ করতে ইচ্ছা করলে তিনি তাকে বললেন: না আমি নিজেই তা বহণ করব, কারণ আমি কিয়ামতের দিন তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হব।

আমিরুল মুমিনীন বস্তাটি নিজেই ঘাড়ে করে বহণ করত: মহিলাটির বাড়ীতে পৌঁছলেন এবং নিজেই খাদ্য প্রস্তুত করলেন তারপর ছেলেগুলিকে পরিতৃপ্তি সহকারে খাইয়ে দিলেন।