hadith book logo

একজন মুসলিমের চারিত্রিক গুণাবলি

লেখকঃ ড. আহমাদ আল-মাযইয়াদ, ড. আদেল আশ-শিদ্দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

১০. ধৈর্য ও সহিষ্ণুতা:

ধৈর্য্য ও সহিষ্ণুতা হচ্ছে ইসলামী চরিত্রের অন্যতম। অনুরূপভাবে মানুষকে ক্ষমা করা, দুর্ব্যবহারকারীকে ছেড়ে দেওয়া, ওযর পেশকারীর ওযর গ্রহণ করা বা মেনে নেওয়াও অন্যতম। আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَلَمَن صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَٰلِكَ لَمِنۡ عَزۡمِ ٱلۡأُمُورِ ٤٣﴾ [ الشورى : ٤٣ ]

“আর যে ধৈর্য্য ধারণ করল এবং ক্ষমা করল তার জন্য, নিশ্চয় এটা কাজের দৃঢ়তার অন্তর্ভুক্ত”। [সূরা আশ-শূরা, আয়াত: ৪৩]

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا، أَلاَ تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ»

“তারা যেন ক্ষমা করে দেয় এবং উদারতা দেখায়, আল্লাহ তোমাদের ক্ষমা করে দেওয়া কি তোমরা পছন্দ কর না”?

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,

«ارْحَمُوا تُرْحَمُوا، وَاغْفِرُوا يَغْفِرِ اللهُ لَكُمْ»

“দয়া কর, তোমাদের প্রতি দয়া করা হবে, ক্ষমা করে দাও তোমাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে”। [আহমাদ: ১১/৯৯।]