hadith book logo

একজন মুসলিমের চারিত্রিক গুণাবলি

লেখকঃ ড. আহমাদ আল-মাযইয়াদ, ড. আদেল আশ-শিদ্দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

১২. লজ্জা:

ইসলামী চরিত্রের অন্যতম আরেকটি চরিত্র হচ্ছে লজ্জা। এটা এমন একটি চরিত্র যা পরিপূর্ণতা ও মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্যের দিকে আহবান করে। অশ্লীল ও বেহায়াপনা হতে বারণ করে। লজ্জা আল্লাহ পক্ষ হতে হয়ে থাকে। ফলে মুসলিম লজ্জা করে আল্লাহ তাকে পাপাচারে লিপ্ত না দেখুক। অনুরূপভাবে মানুষের এবং নিজের থেকেও সে লজ্জা করে। লজ্জা অন্তরে ঈমান থাকার প্রমাণ বহন করে।

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

«الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ»

“লজ্জা ঈমানের বিশেষ অংশ”। [সহীহ বুখারী, হাদীস নং ৯; সহীহ মুসলিম, হাদীস নং ২২৩।]

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,

«الحَيَاءُ لاَ يَأْتِي إِلَّا بِخَيْرٍ»

“লজ্জা কল্যাণ ছাড়া আর কিছুই নিয়ে আসে না”। [সহীহ বুখারী, হাদীস নং ৬১১৭; সহীহ মুসলিম, হাদীস নং ৩৭।]