hadith book logo

একজন মুসলিমের চারিত্রিক গুণাবলি

লেখকঃ ড. আহমাদ আল-মাযইয়াদ, ড. আদেল আশ-শিদ্দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

৩. অঙ্গিকার পূর্ণ করা:

ইসলামী মহান চরিত্রের অন্যতম হচ্ছে অঙ্গিকার পূর্ণ করা। আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَأَوۡفُواْ بِٱلۡعَهۡدِۖ إِنَّ ٱلۡعَهۡدَ كَانَ مَسۡ‍ُٔولٗا﴾ [ الاسراء : ٣٤ ]

“আর তোমরা অঙ্গিকার পূর্ণ কর। কেননা অঙ্গিকার সম্বন্ধে জিজ্ঞাসিত হবে”। [সূরা আল-ইসরা, আয়াত: ৩৪]

আল্লাহ তা‘আলা আরো বলেন,

﴿ٱلَّذِينَ يُوفُونَ بِعَهۡدِ ٱللَّهِ وَلَا يَنقُضُونَ ٱلۡمِيثَٰقَ ٢٠﴾ [ الرعد : ٢٠ ]

“যারা অঙ্গিকার পূর্ণ করে এবং প্রদত্ত প্রতিজ্ঞা ভঙ্গ করে না”। [সূরা আর-রা‘আদ, আয়াত: ২০] আর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি ভঙ্গ করা নিফাকের বৈশিষ্ট্যের মধ্যে গণ্য করেছেন।