hadith book logo

একজন মুসলিমের চারিত্রিক গুণাবলি

লেখকঃ ড. আহমাদ আল-মাযইয়াদ, ড. আদেল আশ-শিদ্দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

৪. বিনয়:

ইসলামী চরিত্রের আরেকটি হচ্ছে একজন মুসলিম তার মুসলিম অপর ভাইদের সাথে ধনী হোক বা গরীব হোক বিনয়ী হবে। আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَٱخۡفِضۡ جَنَاحَكَ لِلۡمُؤۡمِنِينَ﴾ [ الحجر : ٨٨ ]

“তুমি তোমার পার্শ্বদেশকে মুমিনদের জন্য অবনত করে দাও”। [সূরা আল-হিজর, আয়াত: ৮৮]

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

«وَإِنَّ اللهَ أَوْحَى إِلَيَّ أَنْ تَوَاضَعُوا حَتَّى لَا يَفْخَرَ أَحَدٌ عَلَى أَحَدٍ، وَلَا يَبْغِي أَحَدٌ عَلَى أَحَدٍ»

“আল্লাহ তা‘আলা আমার নিকট অহী করেছেন যে, তোমরা বিনয়ী হও, যাতে একজন অপরজনের ওপর গর্ব না করে, একজন অপর জনের ওপর সীমালঙ্গন না করে”। [সহীহ মুসলিম, হাদীস নং ২৮৬৫।]