১
আত্মশুদ্ধি
লেখকঃ খালেদ ইবন আব্দুল্লাহ আল-মুসলেহ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২
পঞ্চম ঔষধ: আল্লাহকে ডাকা ও তাঁর কাছে বেশি বেশি প্রার্থনা করা যাতে তিনি তোমার অন্তরকে সংশোধন করে দেন এবং হিদায়াত দেন।
কারণ, দো‘আ বা প্রার্থনা করা অন্তরের সংশোধনের দরজাসমূহের একটি বড় দরজা। আল্লাহ তা‘আলা বলেন,
﴿فَلَوۡلَآ إِذۡ جَآءَهُم بَأۡسُنَا تَضَرَّعُواْ وَلَٰكِن قَسَتۡ قُلُوبُهُمۡ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ مَا كَانُواْ يَعۡمَلُونَ ٤٣﴾ [ الانعام : ٤٣ ]
“সুতরাং তাদের প্রতি যখন আমার শাস্তি পৌঁছলো তখন তারা কেন নম্রতা বিনয় প্রকাশ করলো না? বরং তাদের অন্তর আরো কঠিন হয়ে পড়লো, আর শয়তান তাদের কাজকে তাদের চোখের সামনে শোভাময় করে দেখালো।” [সূরা আল-আন‘আম, আয়াত: ৪৩]
শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়া রহ. বলেন, আমি সবচেয়ে উপকারী দো‘আ সম্পর্কে গভীরভাবে চিন্তা-ভাবনা করে দেখেছি যে, তা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য কামনা করা। অতঃপর আমি তা সূরা ফাতিহায় নিম্নের আয়াতে খুজে পেয়েছি।
﴿إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ ٥﴾ [ الفاتحة : ٥ ]
“হে আল্লাহ!) আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি।” [সূরা আল-ফাতিহা, আয়াত: ৫]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তাঁর আত্মার শুদ্ধি, হিদায়াত এবং হকের প্রতি অবিচল থাকার জন্য বেশি বেশি প্রার্থনা করতেন। ইমাম তিরমিযী সহীহ সনদে উম্মে সালামাহ রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দো‘আটি বেশি বেশি পাঠ করতেন:
«يا مقلب القلوب ثبت قلبي على دينك»
“হে অন্তর পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দীনের প্রতি স্থির রাখ।” [তিরমিযী হাদীস নং ২১৪০।]
সহীহ মুসলিমে আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«إن قلوب بني آدم كلها بين إصبعين من أصابع الرحمن كقلب واحد يصرفه حيث يشاء»
“নিশ্চয় আদম সন্তানের সমস্ত অন্তর পরম করুণাময় আল্লাহর দু’আঙ্গুলের মাঝে এক অন্তরের ন্যায়, তিনি যেভাবে ইচ্ছা তা পরিবর্তন করেন।”
তিনি আরও বলেন,
«اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك»
“হে অন্তরের পরিবর্তনকারী! আমাদের অন্তরকে তোমার আনুগত্যের দিকে পরিবর্তন করো।”