১
প্রশংসনীয় গবেষণা
লেখকঃ কামাল উদ্দিন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
সালফে সালেহীনের মতে আল্লাহর হুকুম এক, তবে যিনি ইজতেহাদে ভুল করলেন তিনি অপারগ ও সওয়াব প্রাপ্ত হবেন।
সালফে সালেহীন ও ফকীগণের মত এই যে, আল্লাহর বিধান সকলের জন্য একই রকম। যে ব্যক্তি ইজতেহাদের ফলে তার বিরোধিতা করে সে ভ্রান্ত ও অক্ষম। সে আল্লাহর দরবারে প্রতিদান পাবে। যদিও সে তাবিল করতে গিয়ে হারাম কাজে লিপ্ত হয়ে বসে, তবু তার উপর হারামের প্রতিক্রিয়া হবে না। কেননা, আল্লাহ তাকে ক্ষমা করেছেন। আর আল্লাহ কাউকে তার শক্তির অতিরিক্ত কষ্ট দেন না।
আলেমগণের দ্বিতীয় দলের ধারণা বিশ্বাস এই যে, ঐ কাজটি মুজতাহিদের জন্য হারাম নয়। কেননা, হারামের দলিল তার কাছে পৌছেনি। কিন্তু অন্যের জন্য হারাম।
উল্লেখিত মাসআলা দুটির মতবিরোধ পরস্পরের কাছাকাছি, এটা বাক্যের মধ্যে বিভিন্নতার নামান্তর মাত্র।
মূলকথা এইযে, শাস্তি সম্পর্কিত হাদিস পরস্পর বিরোধী হলে তা উল্লেখিত বর্ণনার বহির্ভূত নয়। আলেমগনের সম্মিলিত রায় এই যে, যে কাজের জন্য শাস্তি প্রযোজ্য হয়েছে তা অবশ্যই হারাম। তা দ্বারা দলিল গ্রহণ করা জায়েয, সেটা অনুকূলে হোক বা প্রতিকূলে হোক। অবশ্য প্রতিকূল অবস্থায়ই হাদিস দ্বারা বেশীর ভাগ দলিল গ্রহণ করা হয়ে থাকে। আবার হাদিস قطعي الدلالة অনিবার্য ইংগিবহ না হলে তা দ্বারা দ্বন্দযুক্ত স্থানে দলিল গ্রহণ সম্পর্কে আলেমগণের মধ্যে মতবিরোধ রয়েছে।
সমাপ্ত