hadith book logo

প্রশংসনীয় গবেষণা

লেখকঃ কামাল উদ্দিন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

ইমামগণের পদ মর্যদা

ইমামগণের নির্ভুলায় আমরা বিশ্বাস করি না, বরং তাদের ভুল কিংবা গুনাহে পতিত হওয়া সম্ভব। তা সত্ত্বেও আল্লাহ

তাদেরকে আমল করার এবং হাদিসের অবস্থা সম্পর্কে জানার জন্য বিশেষিত করেছেন। অধিকন্তু তারা বারবার গুনাহে পতিত হন না। তবে তারা সাহাবা অপেক্ষা উচ্চাসানে সমাসীন নন।

তদ্রুপ যারা ফতোয়া বিচার এবং সাহাবাদের মধ্যকার দ্বন্দ্ব ইত্যাদির ব্যাপারে ইজতেহাদ করেছেন, তাদের সম্পর্কেও একই কথা।

এতটুকু আমরা জানার পরও বলবো তাদের মধ্যে হাদিস পরিত্যাগকারী মাযুর বা অপারগ, বরং প্রতিদান প্রাপক। এর পরও আমাদেরকে নিষেধ করতে পারবে না সহীহ হাদিসের অনুসরণে। আমাদের বিশ্বাস যে, সহীহ হাদিসের উপর আমল এমন বিষয় যাতে কোন মতানৈক্য নেই এবং এর উপর উম্মতের আমল করা এবং তা প্রচার করাও ওয়াজিব। এ কথার মধ্যে আলিমগণের কোন মতবিরোধ নেই।