hadith book logo

প্রশংসনীয় গবেষণা

লেখকঃ কামাল উদ্দিন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

হাদিসের প্রকারভেদ

প্রথম প্রকার হাদিস যা ইলম ও আমলের ক্ষেত্রে অকাট্যতার ইংগিত বহন করে। এই হাদিসের সনদ ও মতন নির্ভুলভাবে বর্নিত হয়েছে, যে সম্পর্কে আমাদের দৃঢ় বিশ্বাস যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা বলেছেন এবং হাদিসের এই অবস্থার দ্বারা এই ইচ্ছা করেছেন।

অন্য প্রকার হাদিসের ইসারাগুলি স্পষ্ট কিন্তু তা অকাট্য নয়।

প্রথম প্রকারের হাসিদ সম্পর্কে জানা এবং তদুনাযায়ী আমল করা ওয়াজিব। এতে আদৌ মতবিরোধ নেই। অবশ্য কোন কোন হাদিসের সনদের সরলতা ও দুর্বলতার ভিত্তিতে আলেমদের মধ্যে মত বিরোধের সৃষ্টি হয়েছে , যে, হাদিসটি অকাট্য ইংগিতবহ কি না? যেমন, খবরে ওয়াহেদের ব্যাপারে। এক জামায়াতের মতে খবরে ওয়াহিদ গ্রহণীয় ও বিশ্বাসযোগ্য। অন্য জামাআতের মতে আমল করা আবশ্যক নয়। অধিকাংশ ফকীহদের মতে এবং অধিকাংশ মুসলিম দার্শনিকের মতে খবরে ওয়হিদ সুনিশ্চিত ইলমের উপকারিতা দেয়। অন্য একদল দার্শনিকের মতে খবরে ওয়াহিদ ইলমের উপকারিতা দেয় না।

এরূপভাবে, যে সমস্ত খবর বিশেষ বিশেষ লোক কর্তৃক বিভিন্ন পন্থায় বর্ণিত হয়েছে, এবং একটি অপরটিকে সত্যায়িত করে, এমতাবস্থায় এই খবরে ওয়াহিদ ঐ ব্যক্তির জন্য দৃঢ় ইলমের ফায়দা দিবে, যিনি বণির্ত পন্থা, খবর দাতাগণের অবস্থা এবং খবরের পূর্বাপর ও পরিশিষ্ট সম্পর্কে জ্ঞাত। আর যারা উপরোক্ত বিষয়গুলি সম্পর্কে অবগত নয়, তাদের জন্য এই খবর দ্বারা ইলমের ফায়দা হবে না। এ কারণেই হাদিস শাস্ত্রে ব্যুৎপত্তি সম্পন্ন লোকগণ খবরে ওয়াহেদ দ্বারা পূর্ণ ইলমে ইয়াকিন লাভ করে থাকেন, যদিও অন্যান্য আলেমগণ সত্য তথ্যের অভাবের কারণে কখনো এটাকে সত্য বলে মনে করে না।