hadith book logo

প্রশংসনীয় গবেষণা

লেখকঃ কামাল উদ্দিন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা

এরূপভাবে বেলাল রা. যখন দুই ছা’ ( صاع ) প্রায় পৌনে দুই সের ওজন বিশেষ খেজুর এক ছা- এর পরিবর্তে বিক্রি করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওটা ফেরত দেয়ার আদেশ দিলেন। বুখারী ও মুসলিম

এজন্য বেলাল রা. ফেসক, লানত কিংবা কঠোরতার সম্মুখীন হননি। কেননা, এটা হারাম হওয়া সম্পর্কে তিনি অবগত ছিলেন না।

আদী_বিন হাতিম তাই রা. ঘটনা

এরূপভাবে আদি বিন হাতেম রা. এবং সাহাবাগণের এক জামায়াত কুরআনের এই আয়াত পাঠ করলেন

حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود

যতক্ষণ পর্যন্ত তোমাদের জন্য কালো দাগ হতে সাদা দাগ পরিদৃষ্ট হয়।

خيط ابيض و اسود এর অর্থ সাদা ও কালো রশি মনে করেছেন। তাদের মধ্যে কেউ কেউ বালিশের নিচে সাদা কালো দুইটি সুতা রাখতেন। দুইটি সুতার মধ্যে একটি অপরটি হতে স্পষ্ট হওয়া পর্যন্ত তারা সাহরী খেতেন।

তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামআদি বিন হাতিম রা. কে বললেন:

إنَّ وِسَادَكَ إذنْ لَعَرِيضُ، إنَّما هُو بَيَاض النَّهارِ وَسَوَدُ الليلِ

যদি সাদা ও কালোর অর্থ সুতা হয়ে থাকে, তা হলে তোমার বালিশ বেশ প্রসস্ত! বরং তার অর্থ দিনের আলো এবং রাতের অন্ধকার: বুখারী ও মুসলিম।

ওতে একথার ইঙ্গিত দেয়া হয়েছে যে, তারা আয়াতের ভাবার্থ বুঝতে সক্ষম হননি। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে দ্বিতীয়বার সিয়াম পালন করার নির্দেশ দেননি এবং রমজানের দিবসে তাকে সিয়াম পরিত্যাগ করার অভিযোগে অভিযুক্ত করেননি, যদিও সিয়াম ত্যাগ করা মারত্মক কবীরা গুনাহ।

আহত সাহাবীর গোসলের ঘটনা

উল্লেখিত মাসআলার বিপরীত হলো আহত ব্যক্তির শীতের মধ্যে গোসলের ফতোয়া: জাবের রা. হতে বর্ণিত আছে, প্রচণ্ড শীতের সফরে কোন একজন সাহাবী আহত হলেন, তারপর তার স্বপ্নদোষ হলে তিনি উপস্থিত সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, আমি কি গোসল করবো, না তায়াম্মুম করবো? তদুত্তরে সাহাবারা প্রচণ্ড শীতে তাকে গোসলের ফতোয়া দিলেন। গোসলের দরুন ঐ সাহাবা মৃত্যুমুখে পতিত হন। এ সংবাদ মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকাছে পৌছালে তিনি বললেন, তারা তাকে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে হত্যা করুন। যখন তারা মাসআলা সম্পর্কে অবহিত ছিলনা, তখন তারা কেন জিজ্ঞাসাবাদ করে জানলো না? বস্তুত: জিজ্ঞেস করাই অজ্ঞতার মুক্তি। আবু দাউদ। ঐ সকল লোক ইজতেহাদ ব্যতিরেকেই ভুল করেছিলেন। কেননা, তারা আহলে ইলম ছিল না।