১
মুরাকাবা
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৫
হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েলঃ
এক. পূর্বেকার লোকদের ইতিহাস আলোচনা করা ও তা থেকে শিক্ষা গ্রহণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সুন্নত বা আদর্শ।
দুই. এ ঘটনায় আলোচিত তিন ব্যক্তির মধ্যে দু জনই তাদের ইতিহাস ভুলে গিয়েছিল। ফলে তারা পূর্বের দুরাবস্থায় ফিরে গেছে।
তিন. আমি আগে কী ছিলাম? এখন কী হয়েছি? তাই আমার কী করা উচিত? এগুলো চিন্তা করে কাজ করা হল একটি মুরাকাবা। বিষয় শিরোনামের সাথে এখানে হাদীসটির সম্পর্ক।
চার. কেহ আল্লাহর নামে সাহায্য চাইলে তাকে সাহায্য করতে হয়। ফিরিয়ে দেয়া উচিত নয়।
পাঁচ. মানুষ সম্পদশালী হয়ে অহংকারী হয়ে যায়, ফলে সে নিজের অতীত ইতিহাস ও তার প্রতি আল্লাহর অনুগ্রহ ভুলে যায়। অতীতে তার অবস্থা করুণ ছিল এটা অনেকে স্বীকার করতে চায় না। এটা মানুষের একটি খারাপ স্বভাব। হাদীসে বর্ণিত ঘটনা আমাদের সে কথার দিক ইঙ্গিত করে। আর কে এ স্বভাব ত্যাগ করতে পারে, আর কে পারে না এটা পরীক্ষার জন্য আল্লাহ অনেক সময় মানুষকে সম্পদ দান করেন। আল্লাহ তাআলা বলেনঃ
فَإِذَا مَسَّ الْإِنْسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَاهُ نِعْمَةً مِنَّا قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ بَلْ هِيَ فِتْنَةٌ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
‘‘অতঃপর কোন বিপদাপদ মানুষকে স্পর্শ করলে সে আমাকে ডাকে। তারপর যখন আমি আমার পক্ষ থেকে নেয়ামত দিয়ে তাকে অনুগ্রহ করি তখন সে বলে, ‘জ্ঞানের কারণেই কেবল আমাকে তা দেয়া হয়েছে’। বরং এটা এক পরীক্ষা। কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।’’ সূরা যুমার, আয়াত ৪৯
ছয়. আল্লাহর নেয়ামতের শোকরিয়া আদায় না করা নেয়ামত চলে যাওয়ার একটি কারণ। কুষ্ঠরোগী ও টাকওয়ালা আল্লাহর নেয়ামতের শোকরিয়া আদায় করতে ব্যর্থ হয়েছে। ফলে আল্লাহ তাআলা তাদের নেয়ামত নিয়ে গেছেন।
সাত. আল্লাহ যেমন মানুষকে রোগ, শোক, দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেন তেমনি সুস্বাস্থ্য, সম্পদ, সুখ্যাতি, ক্ষমতা দিয়েও পরীক্ষা করে থাকেন।
আট. আল্লাহ তাআলার শোকরিয়া আদায় করে এমন মানুষের সংখ্যা খুবই কম। যেমন আমরা দেখলাম, এই তিন জনের মধ্যে দুজনই আল্লাহর নেয়ামতের শোকরিয়া আদায় করতে পারল না। আল্লাহ নিজেও বলেন
اعْمَلُوا آَلَ دَاوُودَ شُكْرًا وَقَلِيلٌ مِنْ عِبَادِيَ الشَّكُورُ
‘‘হে দাউদ পরিবার! তোমরা আমার শোকরিয়া স্বরূপ আমল করে যাও এবং আমার বান্দাদের মধ্যে শোকরিয়া আদায়কারী খুব কম।’’
সূরা সাবা, আয়াত ১৩
নয়. এ হাদীসে ছদকার ফজিলত ও কৃপণতার শাস্তির বিষয়টি আমরা দেখতে পেলাম।
দশ. অসহায় মানুষের প্রতি দয়া করা একান্ত কর্তব্য।