hadith book logo

মুরাকাবা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

মুরাকাবা কাকে বলে

মুরাকাবা অর্থ হল : এমনভাবে আল্লাহ রাববুল আলামীনের ইবাদাত-বন্দেগী করা যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। যদি এ অবস্থা আপনার অর্জিত না হয়, তা হলে এমন ভাব নিয়ে তাঁর ইবাদত করা যে, তিনি অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছেন। ইসলামী পরিভাষায় এটাকে বলা হয় মুরাকাবা।

মুরাকাবার আভিধানিক অর্থ হল পর্যবেক্ষণ করা।

আল্লাহ তাআলা বলেনঃ

الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ ﴿218﴾ وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ ﴿219﴾

‘‘তুমি যখন সালাতে দাড়াও তিনি তোমাকে দেখেন। আর সিজদাকারীদের মধ্যে আপনার নড়াচড়াও দেখেন।’’

(সূরা আশ-শুআরা, আয়াত : ২১৮-২১৯)

তিনি আরো বলেনঃ

وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ

‘‘তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন।’’

(সূরা আল হাদীদ, আয়াত : ৪)

তিনি আরো বলেনঃ

إِنَّ اللَّهَ لَا يَخْفَى عَلَيْهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ

‘‘আল্লাহর কাছে আকাশ ও পৃথিবীর কোন কিছুই গোপন থাকে না।’’ (সূরা আলে ইমরান, আয়াত : ৫)

তিনি আরো বলেনঃ

إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ

‘‘নিশ্চয় তোমার প্রতিপালক কড়া দৃষ্টি রাখছেন।’’ (সূরা আল ফাজর, আয়াত ১৪)

তিনি আরো বলেনঃ

يَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ

‘‘তিনি জানেন চক্ষুসমূহের খেয়ানত ও অন্তরসমূহ যা গোপন রাখে।’’

(সূরা আল মুমিন, আয়াত ১৯)