hadith book logo

মুরাকাবা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েলঃ

এক. সর্বক্ষেত্রে, সর্বদা, সব কাজ, কথা ও চিন্তা-ভাবনায় আল্লাহ-কে ভয় করে চলা। এর নাম তাকওয়া। এর জন্য দরকার মুরাকাবা করা। আমি যখন সর্বদা আল্লাহ-কে দেখছি বা আল্লাহ আমাকে দেখছেন তখন তাকে ভয় করে ভাল কাজ করতে হবে।

দুই. তাকওয়া ও মুরাকাবার মধ্যে সম্পর্ক হল, মুরাকাবা করলে তাকওয়া অবলম্বন করা সহজ হয়।

তিন. একটি অসৎ কাজ করলে সৎ কাজ করতে হয়। যাতে অসৎ কাজটি মিটে যায়। এর জন্যও এক ধরনের মুরাকাবা বা আত্নসমালোচনা দরকার। হিসাব করতে হবে আমি কতটি খারাপ কাজ করেছি। আর ভাল কাজ কয়টি করলাম। এ হিসাবটাকে মুহাসাবা বলা হয়। মুরাকাবা আর মুহাসাব একটি অপরটির সহায়ক।

চার. ভাল ও সৎকর্ম খারাপ ও অসৎকর্মকে দূর করে দেয়। যেমন আল্লাহ আআলা বলেনঃ

وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ

‘‘আর তুমি সালাত কায়েম কর দিবসের দু’প্রান্তে এবং রাতের প্রথম অংশে। নিশ্চয়ই ভালকাজ মন্দকাজকে মিটিয়ে দেয়। এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ।’’ সূরা হুদ, আয়াত ১১৪

পাঁচ. সকল মানুষের সাথে সদাচরণ ও সুন্দর ব্যবহার করতে হবে। সুন্দর চরিত্র হল ইসলামের সবচেয়ে বড় পরিচায়ক।