hadith book logo

মুরাকাবা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

হাদীস - ৩.

3 - عن ابنِ عبَّاسٍ ، رضيَ اللَّه عنهمَا ، قال : « كُنْتُ خَلْفَ النَّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يوْماً فَقال : « يَا غُلامُ إِنِّي أُعلِّمكَ كَلِمَاتٍ : « احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ ، إِذَا سَأَلْتَ فَاسْأَل اللَّه ، وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ ، واعلَمْ : أَنَّ الأُمَّةَ لَو اجتَمعتْ عَلَى أَنْ ينْفعُوكَ بِشيْءٍ ، لَمْ يَنْفعُوكَ إِلاَّ بِشَيْءٍ قَد كَتَبَهُ اللَّهُ لَكَ ، وإِنِ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوك بِشَيْءٍ ، لَمْ يَضُرُّوكَ إِلاَّ بَشَيْءٍ قد كَتَبَهُ اللَّه عليْكَ ، رُفِعَتِ الأقْلامُ ، وجَفَّتِ الصُّحُفُ» .

رواهُ التِّرمذيُّ وقَالَ : حديثٌ حسنٌ صَحيحٌ

হাদীস - ৩. আব্দুল্লাহ ইবনে আববাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে (যানবাহনে) বসা ছিলাম। তিন বললেনঃ ‘‘হে বালক! আমি তোমাকে কয়েকটি কথা শিক্ষা দিচ্ছি : আল্লাহ-কে হেফাজত কর, তা হলে তিনি তোমাকে হেফাজত করবেন। আল্লাহ-কে হেফাজত কর, তা হলে তাঁকে তোমার সামনে পাবে। যখন কোন কিছু চাবে তখন আল্লাহর কাছে চাবে। যখন সাহায্য প্রার্থনা করবে তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। আর জেনে রাখ! সমগ্র জাতি যদি একত্র হয় তোমার উপকার করার জন্য, তা হলে তোমাকে উপকার করতে পারবে না ততটুকু ছাড়া যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে দিয়েছেন। সমগ্র জাতি যদি তোমার ক্ষতি করার জন্য একত্র হয় তা হলে তারা তোমার ক্ষতি করতে পারবে না ততটুকু ছাড়া যতটুকু আল্লাহ তোমার বিপক্ষে লিখে দিয়েছেন। কলম উঠিয়ে নেয়া হয়েছে এবং খাতা শুকিয়ে গেছে।

বর্ণনায়ঃ তিরমিজী