hadith book logo

মুরাকাবা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েলঃ

এক.ইসলাম ও ঈমানের পরিচয় সম্পর্কে এটি সবচেয়ে বিশুদ্ধ ও গুরুত্বপূর্ণ হাদীস। হাদীসটি ‘হাদীসে জিবরীল’ নামে পরিচিত।

দুই. ইসলামের মূল ভিত্তি হল পাঁচটি।

তিন. ঈমানের রোকন বা মূল বিষয় হল ছয়টি।

চার. ইহসান শব্দের অর্থ হল ‘সুন্দর করা’। পরিভাষায় আল্লাহর ইবাদত-বন্দেগী সুন্দরভাবে আদায় ও তার সৃষ্টিকুলের জন্য কল্যাণকর ও সুন্দর আচরণ-কে ইহসান বলে। এ হাদীসে ইহসান বলতে ইবাদাতের ক্ষেত্রের ইহসানকে বুঝান হয়েছে। ইবাদতের ক্ষেত্রের এই ইহসান-কে বলা হয় মুরাকাবা। যার ব্যাখ্যা দেয়া হয়েছে এ হাদীসে। আর বিষয় শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক এখানেই।

পাঁচ. কেয়ামত সংঘটিত হবে এ মর্মে বিশ্বাস রাখা ঈমানের অঙ্গ।

ছয়. কেয়ামত কবে সংঘটিত হবে তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জানা ছিল না। কোন মানুষও তা জানে না। যে পাঁচটি বিষয় আল্লাহ ব্যতীত কেহ জানে না বলে আল-কুরআনের সূরা লুকমানের সর্বশেষ আয়াতে উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি হল কেয়ামত সংঘটিত হওয়ার তারিখ।

সাত. কেয়ামতের কিছু আলামত আছে।

আট. ‘দাসী তার মুনিবকে প্রসব করবে’ এর দুটো অর্থ হতে পারে। অধিকাংশের মত হল, এ কথার দ্বারা যুদ্ধ-বিগ্রহ বেশী হবে বলে ইঙ্গিত করা হয়েছে। দ্বিতীয় মত হল, সন্তান তার মাতা-পিতার সাথে মুনিব সুলভ আচরণ করবে। মাতা-পিতার অবাধ্য হবে।

নয়. সমাজের অভদ্র ও নীচু শ্রেনির লোকজনের শাসন কর্তৃত্ব লাভ করা কেয়ামতের একটি আলামত।

নয়. কোন বিষয় শিক্ষা দেয়া বা সচেতনতা সৃষ্টির জন্য নাটক বা অভিনয় করা জায়েয।