hadith book logo

মুরাকাবা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

হাদীস - ১.

1 - عَنْ عُمرَ بنِ الخطابِ ، رضيَ اللَّهُ عنه ، قال : «بَيْنما نَحْنُ جُلُوسٌ عِنْد رسولِ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم ، ذَات يَوْمٍ إِذْ طَلع عَلَيْنَا رجُلٌ شَديدُ بياضِ الثِّيابِ ، شديدُ سوادِ الشَّعْر ، لا يُرَى عليْهِ أَثَر السَّفَرِ ، ولا يَعْرِفُهُ منَّا أَحدٌ ، حتَّى جَلَسَ إِلَى النَّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم ، فَأَسْنَدَ رَكْبَتَيْهِ إِلَى رُكبَتيْهِ ، وَوَضع كفَّيْه عَلَى فخِذيهِ وقال : يا محمَّدُ أَخبِرْنِي عن الإسلام فقالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : الإِسلامُ أَنْ تَشْهَدَ أَنْ لا إِلَهَ إِلاَّ اللَّهُ ، وأَنَّ مُحَمَّداً رسولُ اللَّهِ وَتُقِيمَ الصَّلاَةَ ، وَتُؤتِيَ الزَّكاةَ ، وتصُومَ رَمضَانَ ، وتحُجَّ الْبيْتَ إِنِ استَطَعتَ إِلَيْهِ سَبيلاً .

قال : صدَقتَ . فَعجِبْنا لَهُ يسْأَلُهُ ويصدِّقُهُ ، قَالَ : فَأَخْبِرْنِي عن الإِيمانِ . قَالَ : أَنْ تُؤْمِن بِاللَّهِ وملائِكَتِهِ ، وكُتُبِهِ ورُسُلِهِ ، والْيومِ الآخِرِ ، وتُؤمِنَ بالْقَدَرِ خَيْرِهِ وشَرِّهِ . قال : صدقْتَ قال : فأَخْبِرْنِي عن الإِحْسانِ . قال : أَنْ تَعْبُدَ اللَّه كَأَنَّكَ تَراهُ . فإِنْ لَمْ تَكُنْ تَراهُ فإِنَّهُ يَراكَ قَالَ : فَأَخْبِرْنِي عن السَّاعةِ . قَالَ : مَا المسْؤُولُ عَنْهَا بأَعْلَمَ مِن السَّائِلِ . قَالَ : فَأَخْبرْنِي عَنْ أَمَاراتِهَا . قَالَ أَنْ تلدَ الأَمَةُ ربَّتَها ، وَأَنْ تَرى الحُفَاةَ الْعُراةَ الْعالَةَ رِعاءَ الشَّاءِ يتَطاولُون في الْبُنيانِ ثُمَّ انْطلَقَ ، فلبثْتُ ملِيًّا ، ثُمَّ قَالَ : يا عُمرُ ، أَتَدرِي منِ السَّائِلُ قلتُ : اللَّهُ ورسُولُهُ أَعْلمُ قَالَ : فَإِنَّهُ جِبْرِيلُ أَتَاكُمْ يُعلِّمُكم دِينِكُمْ » رواه مسلمٌ .

হাদীস - ১. উমার ইবনে খাত্তাব রা. থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বসে ছিলাম। তখন হঠাৎ একজন লোক আসল। লোকটির পোশাক ছিল সাদা ধবধবে। তার কেশগুলো ছিল কাল কুচকুচে। সফর করে এসেছে এমন কোন আলামত তার মধ্যে দেখা যাচ্ছিল না। আবার আমাদের মধ্যে তাকে কেহ চেনেও না। সে সোজা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে তার দু হাটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু হাটুর সাথে লাগিয়ে, নিজ হাত দুটো রানের উপর রেখে বসে গেল। এবং বলল, ‘‘হে মুহাম্মাদ! ইসলাম সম্পর্কে আমাকে বলুন।’’ তিনি উত্তরে বললেন, ‘‘ইসলাম হল, তুমি স্বাক্ষ্য দেবে যে, আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই আর মুহাম্মাদ আল্লাহর রাসূল। সালাত কায়েম করবে। যাকাত প্রদান করবে। রমজান মাসে সিয়াম পালন করবে। আর যদি মক্কায় যেতে সামর্থ রাখো তাহলে হজ করবে।’’ লোকটি বলল, ‘‘আপনি সত্য বলেছেন।’’ আমরা আশ্চর্য হলাম যে, সে নিজেই প্রশ্ন করছে আবার নিজেই তা সত্যায়ন করছে।

তারপর লোকটি বলল, ‘‘আমাকে ঈমান সম্পর্কে বলুন।’’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘তুমি আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলদের প্রতি ও শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আরো বিশ্বাস করবে তাকদীরের ভাল ও মন্দ (আল্লাহর পক্ষ থেকে) নির্ধারিত।’’

লোকটি বলল, ‘‘আমাকে ইহসান সম্পর্কে বলুন।’’ তিনি বললেন, ‘‘এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। যদি তুমি তাকে দেখতে না-ও পাও তাহলে তিনি নিশ্চয় তোমাকে দেখতে পাচ্ছেন।’’

লোকটি বলল, ‘‘আমাকে কেয়ামত সম্পর্কে অবহিত করুন।’’ তিনি বললেন, ‘‘যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে বেশী জানে না।’’

লোকটি বলল, ‘‘তাহলে আমাকে কেয়ামতের আলামত সম্পর্কে বলুন।’’ তিনি বললেন, ‘‘দাসী তার মুনিবকে প্রসব করবে। আর খালি পা, উলঙ্গ, দরিদ্র ছাগলের রাখালদের তুমি সুউচ্চ প্রাসাদে বসে অহংকার করতে দেখবে।’’

এরপর লোকটি চলে গেল। আমি বেশ কিছুক্ষণ বসে থাকলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ‘‘হে উমার! তুমি কি জান এ প্রশ্নকারী কে?’’ আমি বললাম, ‘‘আল্লাহ ও তাঁর রাসূল ভাল জানেন।’’ তিনি বললেন, ‘‘সে হল জিবরীল। সে তোমাদের কাছে এসেছিলো তোমাদের ধর্ম শেখাতে।’’

বর্ণনায়ঃ মুসলিম